কোটালীপাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
কোটালীপাড়া,(গোপালগঞ্জ) প্রতিনিধি:-শেখ কামরুজ্জামান(রানা)
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৭ নভেম্বর ২০২৬) সকাল ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে (লাল শাপলা হল) আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব সাইফ-উল- আরেফীন ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন সিনিয়ার উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ,উপজেলা পরিকল্পনা কর্মকর্তা ডা. কুমার৷ মৃদুল দাস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিরাজ হোসেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী শফিউল আজম,উপজেলা বাস্তবায়ন কর্মকর্তার এইচ এম আনসার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আব্দুর রহমান শেখ রেহান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সাধন চন্দ্র বল , উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বিষ্ণপদ মজুমদার সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বাসার হাওলাদার , পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দারিয়া ,সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার , উপজেলা যুবদলের সদস্য সচিব মান্নান শেখ , বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান শেখ।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, শহীদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য এবং স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা তাঁদের বক্তব্যে ৭ই নভেম্বরের ঐতিহাসিক পটভূমি ও তাৎপর্য তুলে ধরেন। পরিশেষে দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ আলোচনার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।