গোবিন্দগঞ্জে রাজাহার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল রানা শিবলু গ্রেফতার
মো. এনামুল হক
স্টাফ রিপোর্টার
গাইবান্ধার গোবিন্দগঞ্জে রাজাহার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল রানা শিবলুকে গ্রেফতার করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার বানেশ্বর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহফুজ আলম।
তবে কী মামলায় বা কোন অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি।