চৌদ্দগ্রাম তারাশাইলে জমকালো আয়োজনে ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত।
জহিরুল ইসলাম সুমন
চৌদ্দগ্রাম প্রতিনিধি :
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের তারাশাইল হাইস্কুল মাঠে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে তারাশাইল টাইগার ক্লাব কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় বাতিসা ব্রাদার্স ক্লাব ও তেলিগ্রাম স্ট্রাইকার ক্লাব। নির্ধারিত সময়ে দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই শেষে খেলা টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে বাতিসা ব্রাদার্স ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি জিতে নেয় তেলিগ্রাম স্ট্রাইকার ক্লাব।
ফাইনাল খেলাকে ঘিরে মাঠজুড়ে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়। দুই দলের সমর্থকদের উল্লাস আর করতালিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক, শাহ আলম খোকন। সভাপতিত্ব করেন কনকাপৈত ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা হাসান মজুমদার ও মহিন উদ্দিন ফরায়েজীর সঞ্চালনায়
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবক আবদুল মতিন পাটোয়ারী, চৌদ্দগ্রাম পৌরসভা জামায়াতে ইসলামী ব্যবসায়ী বিভাগের সভাপতি মহিন উদ্দিন মজুমদার, জসিম উদ্দিন, এয়ার আহমেদ মজুমদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ।
টুর্নামেন্টের সার্বিক পরিচালনায় ছিলেন নিহান, সামি, রনি, জিহাদ, জাবেদ, নিহাল, পলাশ, সিপাত, জিসান, নাদিমসহ তারাশাইল টাইগার ক্লাবের সদস্যরা।