জামালগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন
**তাহের আহমেদ — জামালগঞ্জ, সুনামগঞ্জ**
৭ নভেম্বর ২০২৬, শনিবার সকাল ১১টায় সুনামগঞ্জের জামালগঞ্জে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে জামালগঞ্জ উপজেলা পরিষদ গেটের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রিভার ভিউ পার্কে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় জুলফিকার চৌধুরী রানার সঞ্চালনায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব শফিকুর রহমান।
এ সময় বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক শাহ মো. শাহজাহান, মোহাম্মদ আলী, শামসুজ্জামান ধনমিয়া, জুলফিকার চৌধুরী রানা, জামালগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. বশির আহমেদ, ভীমখালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. রইস আলী, বেহেলী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম, সাচনা বাজার ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. তারা মিয়া, জামালগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাচনা বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য ও ভীমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আখতারুজ্জামান তালুকদার, উপজেলা যুবদলের সাক্ষর সম্বলিত যুগ্ম আহ্বায়ক আহ্বায়ক আবু লেইছ, জেলা যুবদলের সদস্য উপজেলা যুবদলের ৩নং যুগ্ম আহ্বায়ক শাহ মো. লিয়াকত আলী, জামালগঞ্জ উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি জয়নাল আবেদীন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. মোবারক হোসেন, সদস্যসচিব আসাদ নুর সাদী, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আহমেদ জাকী, উপজেলা ছাত্রদল নেতা ফারভেজ আহমেদ, আবু সুফিয়ান, রাজু আহমেদ ও শাকিব আহমেদসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা তাঁদের বক্তব্যে ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন। একই সঙ্গে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান।