নাগরপুরে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত
রামকৃষ্ণ সাহা রামা টাঙ্গাইল জেলা প্রতিনিধি
টাঙ্গাইলের নাগরপুরে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত হয়েছে।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নাগরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার ৭ নভেম্বর সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু।
নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার লিখন বণিক এর সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আহমেদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন নাগরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জসিম উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান হবি, সিনিঃ সহ-সভাপতি আহাম্মেদ আলী রানা, যুগ্ন-সাধারণ সম্পাদক মো. ফারুক আহমেদ খান, উপজেরা শ্রমিকদলের সভাপতি মোঃ আরিফুল ইসলাম নবা প্রমূখ।
বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য, দেশের ইতিহাসে এ দিবসের গুরুত্ব এবং জাতীয় ঐক্য ও সংহতির বিষয়ে আলোচনা করেন।
এসময় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।