বেতাল বাজারে ঢালাই রাস্তার দুপাশে মাটি ভরাট কাজের উদ্বোধন করলেন মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন।
অসিম উদ্দিন কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বেতাল বাজারে ঢালাই রাস্তার দুপাশে মাটি ভরাট কাজের উদ্বোধন করেছেন সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন।
শনিবার (৭ নভেম্বর) সরেজমিনে উপস্থিত থেকে তিনি এ উন্নয়নকাজের উদ্বোধন করেন। এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, উপজেলা সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান, মসূয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আমিনুল হক, ইউনিয়ন সেক্রেটারি আবু বকর সিদ্দিক উজ্জ্বল খাঁ, কটিয়াদী পৌরসভার মেয়র পদপ্রার্থী আফজাল হোসেন জুয়েলসহ স্থানীয় নেতৃবৃন্দ।
উক্ত কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মসূয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হাসান আল মামুন।
স্থানীয়রা আশা প্রকাশ করেন, রাস্তার দুপাশে মাটি ভরাটের কাজ সম্পন্ন হলে সড়কটি দিয়ে চলাচল আরও সহজ ও নিরাপদ হবে। পাশাপাশি পথচারী ও যানবাহন চলাচলে বিদ্যমান ভোগান্তি অনেকটাই কমে আসবে বলে তারা মনে করছেন।
এলাকাবাসীর প্রত্যাশা, এ ধরনের উন্নয়নমূলক উদ্যোগের মাধ্যমে বেতাল বাজারসহ আশপাশের এলাকার যোগাযোগব্যবস্থা আরও উন্নত হবে।