তালায় ষড়যন্ত্র, অপপ্রচার ও ভূয়া সংবাদ প্রকাশের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন!
মীর ইমরান মাহমুদ, উপজেলা প্রতিনিধি :
সাতক্ষীরার তালা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী এস এম নজরুল ইসলাম একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ফারুক জোয়ার্দারের বিরুদ্ধে মামলার ষড়যন্ত্র, মিথ্যা সংবাদ প্রচার ও নানামুখী ষড়যন্ত্রের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) সকালে তালা প্রেসক্লাবের হলরুমে সাংবাদিক সম্মেলন করেন উপজেলার ডাঙ্গানলতা গ্রামের নুরইসলাম সরদার। সে ওই গ্রামের মৃত্যু আবুল হোসেন সরদারের ছেলে।
লিখিত বক্তব্যে নুরইসলাম বলেন, আমি লোকমুখে শুনেছি বিএনপির স্থানীয় বিএনপি নেতারা বলেছেন ফ্যাসিষ্ট এর দোশর উপজেলা জাতীয় পার্টির সভাপতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এস এম নজরুল ইসলামের পক্ষে যারা কথা বলবে তাদের মটর সাইকেল পুড়িয়ে দেয়া হবে। পরের দিন ভোরে কে বা কারা আমার বিচালির গাদায় আগুন ধরিয়ে দেয়। এই ঘটনায় আমি তালা থানায় কাহারো নাম উল্লেখ না করে সাধারণ ডায়েরি করি। এই ঘটনা ভিন্ন খাতে নেয়ার জন্য নজরুল আমাদের বাড়িতে গিয়ে তালা সদর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী ফারুক হোসেন জোয়ার্দারের নামে মামলা করার পরামর্শ দেয় এবং এই মামলা
চালাতে ২/৩ লাক্ষ টাকা বা যত টাকা লাগে সমূদয় টাকা সে দিবে বলে জানায়। আমি যেহেতু আগুন লাগাতে কারো দেখিনি তাই মামলা করতে রাজি হয়নি।
তিনি বলেন, আমার বিচালি গাদায় আগুন দেয়ার সাথে সাথে সাংবাদিক নজরুলের কর্মী বাবলু মোহরী আমাদের বাড়িতে যায় এবং ভিডিও স্বাক্ষাতকার দিতে বলে এবং বিএনপির নেতাদের নাম বলার জন্য কুপরামর্শ দেয়। আমাদের আপত্তি সত্বেও সে বিএনপির নেতাকর্মী ও ফারুক জোয়ার্দার কে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রচার করে। আমার প্রশ্ন হলো, আমার বিচালি গাদায় আগুন দেয়ার খবর গ্রামের লোক জানে না বাবলু মোহরী কিভাবে জানলো।
তিনি আরও বলেন, আমার বিরুদ্ধে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে আমি নাকি কুরুচিপূর্ণ মন্তব্য করেছি, যা আদেও সত্য নয়। গত সংসদ নির্বাচনে তালা-কলারোয়া আসনের এমপি প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব সাহেবের পক্ষে গলায় ধানের শীষ প্রতিকের কার্ড গলায় ঝুলিয়ে নির্বাচন করেছি। এসময় এস এম নজরুল ইসলামের মিথ্যা প্রপাগন্ডা থেকে জনসাধারণের সতর্ক থাকার আহবান জানান তিনি।
মীর ইমরান মাহমুদ
তালা, সাতক্ষীরা
মোবাইল নাম্বারঃ ০১৯১১-৫২৫২৬৯, ০১৭১১-০৫২৮৬৫
০৮ নভেম্বর রবিবার ২০২৬