নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সহ-সভাপতি পদে মনোনয়নপত্র জমা দিলেন মোঃ মনির হোসেন
রামকৃষ্ণ সাহা রামা টাঙ্গাইল জেলা প্রতিনিধি
টাঙ্গাইলের নাগরপুর বাজার বণিক সমিতির আসন্ন নির্বাচনকে সামনে রেখে সহ-সভাপতি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মনির হোসেন।
আজ ৮ নভেম্বর রবিবার দুপুর ২টায় নাগরপুর সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নির্বাচনী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট তিনি উক্ত মনোনয়ন পত্র জমা প্রদান করেন।
নির্বাচনকে ঘিরে নাগরপুর বাজারের ব্যবসায়ীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক আগ্রহ-উদ্দীপনা বিরাজ করছে।
প্রার্থীরা নিজ নিজ অবস্থান থেকে নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় সহ-সভাপতি পদে প্রার্থী হিসেবে মোঃ মনির হোসেনের মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে ব্যবসায়ী মহলে আলোচনা তৈরি হয়েছে।
এসময় স্থানীয় বাজারের ব্যবসায়ী সহ কর্মীসমর্থক উপস্থিত ছিলেন।