শাবিপ্রবি ভাইস চ্যান্সেলরের সাথে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ।
আল আমিন সুমন আহমদ
সিলেট প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ খায়রুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী।
আজ রবিবার (৮ নভেম্বর, ২০২৬) দুপুর ১টায় ভাইস চ্যান্সেলরের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে সিউক চেয়ারম্যান শাবিপ্রবি ক্যাম্পাস কেন্দ্রিক অবকাঠামোগত উন্নয়ন পরিকল্পনা, পরিবেশ রক্ষা এবং সিলেটের পরিকল্পিত নগর নিশ্চিতকরণে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের যৌথ সহযোগিতা ও সমন্বয়ের নানা দিক নিয়ে আলোচনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কালাম আহমদ চৌধুরী।