আদনানস ও আনমল কাপ '১ম নারী হকি টুর্নামেন্ট ২০২৬' সিলেট জেলার সমাপনী ও পুরস্কার বিতরণ সিলেট জেলা স্টেডিয়ামে। বিশেষ প্রতিনিধির শাহ তাহসিন
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সম্মানিত সদস্য-সচিব জনাব সিদ্দিকুর রহমান পাপলু মহোদয়। আরো উপস্থিত ছিলেন অফিসার নূর হোসেন অফিসার বিপুলতা অফিস সম্পাদক
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার সম্মানিত সদস্য-সচিব মিসেস আলেয়া ফেরদৌসি তুলি, সিলেট জেলা ফুটবল এসোসিয়েশন -এর সাধারণ সম্পাদক জনাব দীপাল কুমার সিংহ, বিশিষ্ট ক্রীড়া সংগঠক জনাব সুনু মিয়া, সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের কোষাধ্যক্ষ ও সাবেক তারকা হকি খেলোয়াড় রুবেল আহমদ নান্নু, সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার সদস্য মিসেস ফাতেমা জামান রোজী, সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য জনাব আজিজুর রহমান মিটনসহ সিলেটের বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সাবেক ক্রীড়াবিদগণ।
টুর্নামেন্টের স্পন্সর করায় অন্তরের অন্তস্তল থেকে সিলেট ক্রীড়া পরিবারের পক্ষ থেকে অসীম কৃতজ্ঞতা ও অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি বিশিষ্ট ক্রীড়া সংগঠক জনাব মিজানুর রহমান মিজান, জনাব সেলিম সিদ্দিকী ও জনাব আহমদ আলী ভাইয়ের প্রতি।