তালামীযে ইসলামিয়া কুলাউড়া উপজেলা শাখার সদস্য স্তর উন্নয়ন পরীক্ষা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।
আল আমিন সুমন আহমদ
সিলেট প্রতিনিধি
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কুলাউড়া উপজেলার সদস্য স্তর উন্নয়ন পরীক্ষা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ০৯ নভেম্বর, ২০২৬ ঈসায়ী, সোমবার, কুলাউড়া জেলা পরিষদ অডিটোরিয়ামে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মনজুরুল করিম মহসিন।
কর্মশালায় বিষয়ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করেন সংগঠনের কেন্দ্রীয় অর্থ সম্পাদক মাওলানা খন্দকার অজিউর রহমান আসাদ, গণকিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আইয়ুব আনসারী, মনসুর মোহাম্মদিয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক মাওলানা হাবিবুর রহমান হাসানী।
প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক এম আফজাল হোসেন সাজু।
সংগঠনের কুলাউড়া উপজেলা সভাপতি মো. মুজিবুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম সাইদুল ইসলাম এর সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালায় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন সংগঠনের মৌলভীবাজার জেলা সহ সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক ইসমাইল হাসান শাকিল, সহ প্রচার সম্পাদক ইমরান আহমদ, মুহাম্মদ শামসুল ইসলাম, কুলাউড়া পৌর আল ইসলাহর প্রচার সম্পাদক মাওলানা আব্দুল মুবীন, কুলাউড়া পৌর সভাপতি রাসেল আহমদ, কুলাউড়া উপজেলার সাবেক সভাপতি শাহজাহান আলম প্রমুখ।
প্রশিক্ষণ কর্মশালা শেষে সদস্য স্তর উন্নয়ন প্রত্যাশীদের পরীক্ষা অনুষ্ঠিত হয়।