যশোরের চৌগাছায় যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান।
মোঃযায়েদ আলী জাহিদ
যশোর জেলা প্রতিনিধি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)জনাব ফারজানা ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি),এর সমন্বিত তত্ত্বাবধানে চৌগাছা বাজারে যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এ উচ্ছেদ অভিযানে চৌগাছা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি-সম্পাদকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ফুটপাত দখলমুক্ত হলে রাস্তায় যাতায়াতের জন্য পথচারীদের আর বিড়ম্বনায় পড়তে হবে না। এড়ানো যাবে ছোট বড়ো দূর্ঘটনা। এ উচ্ছেদ অভিযান কে এলাকাবাসী সাধুবাদ জানান।