*হ্যাকারের কবলে মসজিদের মুয়াজ্জিন*
আল আমিন সুমন
সিলেট প্রতিনিধি
হ্যাকারের কবলে পড়েছেন বিশ্বনাথের তেলিকোনা মাঝপাড়া শাহী জামে মসজিদের মুয়াজ্জিন জাহেদ আহমেদ। তার শুধু মেসেঞ্জার আইডিটি হ্যাক হয়েছে বলে জানিয়েছেন তিনি।
জাহেদ আহমেদ জানান, তার মেসেঞ্জার থেকে পরিচিতজনদের কাছে জুয়ার বিজ্ঞাপন ও বিভিন্ন সন্দেহজনক লিংক পাঠানো হচ্ছে। অথচ এসব বিষয়ে তিনি কিছুই জানেন না।
তিনি বলেন, "আমি মসজিদের মুয়াজ্জিন মানুষ। আমি কোনোদিন জুয়া খেলিও না, কাউরে জুয়ার লিংকও পাঠাই না। আমার মেসেঞ্জার থেকে যেই মেসেজ যাইতেছে, ওইটা আমি না, হ্যাকার করতেছে।"
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকেই প্রথমে বিষয়টি বুঝতে না পেরে বিভ্রান্ত হয়েছেন।
জাহেদ আহমেদ সবার প্রতি অনুরোধ জানিয়ে বলেন, "আমার মেসেঞ্জার থেকে কোনো জুয়ার লিংক বা টাকা চাইয়া মেসেজ আসলে কেউ বিশ্বাস করবেন না, লিংকে চাপ দিবেন না।"
তিনি মেসেঞ্জার আইডি উদ্ধারের চেষ্টা করছেন।
এলাকাবাসী জানান, মুয়াজ্জিন হিসেবে জাহেদ আহমেদ এলাকায় অত্যন্ত সম্মানিত ও বিশ্বস্ত ব্যক্তি। তার নাম ব্যবহার করে প্রতারণার চেষ্টা করা হচ্ছে বলে তারা মনে করেন।