গাজীপুরের মাওনায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত গোবিন্দগঞ্জের সাকিল সাকি, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন
মো এনামুল হক
ডেলিভারি শেষে ফেরার পথে দুর্ঘটনা, পরিবারের আহাজারি—সাকির সুস্থতায় সবার কাছে দোয়া প্রার্থনা
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের নিসকিন চাপড় গ্রামের মরহুম ছামেছ উদ্দিনের কনিষ্ঠ পুত্র মো. সাকিল (সাকি) গাজীপুরের মাওনায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।
গতকাল ডেলিভারির কাজ শেষ করে ফেরার পথে গাজীপুরের মাওনা এলাকায় এ দুর্ঘটনার শিকার হন তিনি। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, মো. সাকি হাটুভাঙা এলাকার ইউনিগ্লোরি প্যাকেজিং কোম্পানিতে চালক (ড্রাইভার) হিসেবে কর্মরত আছেন। প্রতিদিনের মতো ডেলিভারির কাজ শেষ করে ফেরার পথেই ঘটে এই দুর্ঘটনা।
এদিকে তার দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।
সাকির পরিবার ও স্বজনরা তার দ্রুত সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।
সবার কাছে অনুরোধ, আসুন আমরা সবাই মো. সাকিল সাকী এর দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করি ।