টাঙ্গাইলের নাগরপুরে ‘মামুদনগর চারাবাগ আট দলীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ অনুষ্ঠিত
রামকৃষ্ণ সাহা রামা, টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ঐতিহ্যবাহী মামুদনগর কেন্দ্রীয় শশ্মান মাঠে চারাবাগ গ্রামবাসীর সার্বিক সহযোগিতায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘মামুদনগর চারাবাগ আট দলীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ (সিজন-২)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক জনাব আবু আহমেদ কাশেম। টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সম্মানিত সদস্য ও উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মো: রফিকুল ইসলাম মোল্লা (দিপন)। এছাড়া টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ধুবড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব শফিকুর রহমান খান শাকিল।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন—
• জনাব আলীম মাহমুদ এলিমি, যুগ্ন-আহ্বায়ক, নাগরপুর উপজেলা যুবদল
• জনাব এস. এম লিটন, যুগ্ন-আহ্বায়ক, নাগরপুর উপজেলা যুবদল
• জনাব ফিরোজ আলম, সহ-সভাপতি, সহবতপুর ইউনিয়ন বিএনপি
• জনাব আব্দুর রউফ, সদস্য, নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল
• জনাব মো: মামুন, সাবেক সদস্য, তিতুমীর কলেজ ছাত্রদল
টুর্নামেন্টের একটি আকর্ষণীয় ম্যাচে মুখোমুখি হয় ভাই ভাই একাদশ, মির্জাপুর বনাম আদ্রা একাদশ, শিবালয়, মানিকগঞ্জ। টানটান উত্তেজনাপূর্ণ এই খেলা দেখতে এলাকার বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক মাঠে উপস্থিত হন। তরুণ প্রজন্মকে সুস্থ বিনোদনের সাথে যুক্ত রাখা এবং মাদক থেকে দূরে রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে অভিমক্ত ব্যক্ত করেছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।