বাংলাদেশ আনজুমানে আল -ইসলাহ রাজাপুর আঞ্চলিক শাখার কাউন্সিল সম্পন্ন।
আল আমিন সুমন আহমদ
সিলেট প্রতিনিধি
আনজুমানে আল ইসলাহ রাজাপুর আঞ্চলিক শাখার কাউন্সিল সম্প্রতি সফলভাবে সম্পন্ন হয়েছে।
কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন লামাকাজী ইউনিয়ন আল ইসলাহর সভাপতি মাওলানা হাফিজ শফিকুর রহমান এবং সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সহ-সভাপতি মাওলানা জামাল উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত হিসেবে উপস্থিত ছিলেন— সহ-সাধারণ সম্পাদক মাওলানা আছমত আলী, ৮নং ওয়ার্ড শাখার সভাপতি আলী হোসেন, জাগিরআলা আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক ফুল মিয়া, পরগনা বাজার আঞ্চলিক তালামীয শাখার সাবেক সভাপতি মো. সাহাব উদ্দিন, বিশ্বনাথ উত্তর উপজেলা তালামীয শাখার সাবেক সাধারণ সম্পাদক আল আমিন সুমন আহমদ, প্রচার সম্পাদক হুমায়ুন আহমদ চৌধুরী, রাজাপুর আঞ্চলিক তালামীয শাখার সাবেক সভাপতি জিয়াউল হক্ব এবং সভাপতি ফাহিম আহমদ।
কাউন্সিল অধিবেশন শেষে সর্বসম্মতিক্রমে লুৎফুর রহমান-কে সভাপতি এবং ইকবাল আহমদ-কে সাধারণ সম্পাদক করে রাজাপুর আঞ্চলিক শাখার নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির অন্যান্য দায়িত্বশীলবৃন্দ:
* সহ-সভাপতি: আখলুছ মিয়া, পাবলু আহমদ, মেহের উদ্দিন পাশা
* সহ-সাধারণ সম্পাদক: মাছুম চৌধুরী, সুমিন মিয়া
* সাংগঠনিক সম্পাদক: আরজ আলী
* সহ-সাংগঠনিক সম্পাদক: ইউসুফ আলী, মুক্তার আলী
* প্রচার সম্পাদক: শমসর আলী
* সহ-প্রচার সম্পাদক: আহমদ আলী
* অর্থ সম্পাদক: গয়াছ মিয়া
* অফিস সম্পাদক: হেলাল আহমদ
* সহ-অফিস সম্পাদক: মুনসুর আলী
* প্রশিক্ষণ সম্পাদক: সুন্দর আলী
* সহ-প্রশিক্ষণ সম্পাদক: তাজু মিয়া, আলীরাজ মিয়া
* সমাজকল্যাণ সম্পাদক: গোলাপ মিয়া
* সহ-সমাজকল্যাণ সম্পাদক: আশানুর আলী
* শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক: দুলাল আহমদ
* সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক: মাহবুব সুজন
* তথ্য ও প্রযুক্তি সম্পাদক: ইকবাল আহমদ
* সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক: দুলাল আহমদ, মাসুম মিয়া
* সদস্যবৃন্দ: জমির আলী, পাবেল আহমদ, রুবেল মিয়া, মশাহিদ আলী, জিয়াউল হক্ব ও রবিউল ইসলাম ছুফুর।