পঞ্চগড়ের বোদায় শ্যামেরডাঙ্গা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ডঃ
আকতারুল হক প্রধান
স্টাফ রিপোর্টার।
বাংলাদেশ বিজিবি'র সদস্যরা শনিবার (১৪ নভেম্বর) সকালের দিকে নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের শ্যামেরডাঙ্গা সীমান্ত এলাকায় এই অভিযান পরিচালনা করে বিজিবি। দুপুরে ব্যাটালিয়নের পক্ষ থেকে একটি সংবাদ
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঠাকুরগাঁও সেক্টরের অধীনস্ত নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়ন সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনার ধারাবাহিকতায় সরদারপাড়া বিওপির একটি টহল দল শ্যামেরডাঙ্গা এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় সীমান্ত পিলার ৭৭৫ এর ১২ নং সাব পিলার এলাকার বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন ২৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এসব মাদকদ্রব্যের সিজার মূল্য প্রায় ৩৬ হাজার টাকা বলে জানায় বিজিবি।
নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সরকার আসিফ মাহমুদ বলেন, সীমান্ত দিয়ে মাদকদ্রব্যের অবৈধ অনুপ্রবেশ ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বিজিবির টহল দল শ্যামেরডাঙ্গা এলাকায় ২৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা ও মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।।