বীরগঞ্জ উপজেলা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সভাপতি আমিনুল ইসলামকে শুভেচ্ছা
মোয়াজ্জেম সরকার রুবেল দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সভাপতি নির্বাচিত হওয়ায় মোঃ আমিনুল ইসলামকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
মোঃ আমিনুল ইসলাম বীরগঞ্জ উপজেলা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সভাপতির দায়িত্ব পেয়েছেন। সংগঠনটির নিবন্ধন নম্বর দিনাজপুর-২৭।
শ্রমজীবী মানুষের অধিকার, কল্যাণ ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নবনির্বাচিত সভাপতি মোঃ আমিনুল ইসলাম দায়িত্ব পালনের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
এদিকে নতুন দায়িত্ব পাওয়ায় মোঃ আমিনুল ইসলামকে বিভিন্ন মহলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।