ইসলামপুরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
শরীফ মিয়া স্টাফ
রিপোর্টার,,
জামালপুরের ইসলামপুরে আজ ১৫ নভেম্বর রবিবার সন্ধ্যায় নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে ।
ইসলামপুর উপজেলা শ্রমিক দলের সভাপতি মমিনুর রহমান মমিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলে শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইসলামপুর থানা মোড় বটতলা চত্বরে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন এবং দেশবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরেন।
মিছিলের নেতৃত্বে থাকা ইসলামপুর উপজেলা শ্রমিক দলের সভাপতি মমিনুর রহমান মমিনের উপস্থিতিতে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিক্ষোভ কর্মসূচিটি প্রাণবন্ত হয়ে ওঠে।