শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
নেত্রকোনার পূর্বধলায় প্রযুক্তির ছোবল থেকে সন্তানকে বাঁচাতে দূরদর্শী উদ্যোগ নিলেন ওসি পটুয়াখালীতে ২৬ পুরিয়া হেরোইন সহ তিন জন মাদক কারবারি আটক। গাইবান্ধায় ব্র্যাক সিডের কর্মশালায় কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন: নড়াইলে ইউপি চেয়ারম্যান জামায়াত নেতা পাখি মোল্লার ওপর সন্ত্রাসী হামলা বীরগঞ্জে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ সাংবাদিকতা, মানবাধিকার ও রাজনীতিতে সক্রিয় মুখ: জামালপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় মোঃ শফিজল ইসলাম জবির ৩ শিক্ষার্থীর অনন্য অর্জন: যুক্তরাষ্ট্রে গবেষণাসহ পিএইচডি শেরপুরে ২৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করে র‍্যাব। বাউফলে প্রতিবন্ধী তিন ভাইয়ের পাশে বি এন পি নেতা সামুয়েল আহম্মেদ লেলিন। পটুয়াখালীতে ১০২ পিচ ইয়াবা ট্যাবলেট সহ নুরুজ্জামান মৃধা নামে এক মাদক কারবারি আটক।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকি নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
নড়াইলে ইউপি চেয়ারম্যান জামায়াত নেতা পাখি মোল্লার ওপর সন্ত্রাসী হামলা
/ ২২ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৮:৫২ অপরাহ্ন

নড়াইলে ইউপি চেয়ারম্যান জামায়াত নেতা পাখি মোল্লার ওপর সন্ত্রাসী হামলা

মো তুহিন মোল্লা :
নড়াইল প্রতিনিধি;
নড়াইলে জামায়াত নেতার ওপর হামলার অভিযোগ
হাসপাতালে ভর্তি জামায়াত নেতা ও ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ পাখি।

নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন জামায়াতের টিম সদস্য আবুল কালাম আজাদ পাখির (৭২) ওপর হামলার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ঘটে এ হামলার ঘটনা। পরে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয় তাকে।এরপর উন্নত চিকিৎসার জন্য যশোরে রেফার করা হয়েছে।

আহত চেয়ারম্যান আবুল কালাম আজাদ পাখি জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন পরিষদের কার্যালয়ে ছিলেন তিনি। এ সময় কিছু লোক ইউনিয়ন পরিষদের সামনে জ্বালানি কাঠ রাখছিলেন। তিনি কার্যালয়ের বাইরে এসে জানতে চান, কিসের কাঠ রাখা হচ্ছে। কাঠ রাখা ওই ব্যক্তি তাকে বলেছেন, ‘জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালন উপলক্ষে মিলাদ মাহফিলের খাবার রান্নার জন্য কাঠ রাখা হয়েছে।’ এই কথা শুনে নিজ কার্যালয়ে গিয়ে বসেন তিনি।

এরপর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি আছাদুজ্জামানসহ তার লোকজন এসে অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ আবুল কালাম আজাদ পাখির। এতে চোখ, মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত পেয়েছেন বলে জানিয়েছেন তিনি।

এ ব্যাপারে বিএনপি নেতা আছাদুজ্জামান বলেছেন, ‘আমি কেন তাকে (ইউপি চেয়ারম্যান) মারতে যাব? শুক্রবার বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালন উপলক্ষে স্থানীয় নেতাকর্মীরা ইউনিয়ন পরিষদের সামনে মিলাদ মাহফিলের খাবার রান্নার জন্য কাঠ রাখছিলেন। পাখি চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীর অনুষ্ঠান করতে দিবেন না তিনি। তাই পরিষদের সামনে জ্বালানি কাঠ রাখতে বাধা দিয়েছেন। এ কারণে ক্ষিপ্ত হয়ে উপস্থিত লোকজন তাকে মারধর করেছে বলে শুনেছি।’

তবে সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির হাফেজ আব্দুল্লাহ আল আমিন জানান, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ পাখি ৫ আগস্টের আগেই জামায়াতে ইসলামীর রাজনীতিতে সক্রিয় হন।এবং বিগত সময়ের নির্বাচনে তিনি স্বতন্ত্র আনারস প্রতীক নিয়ে নির্বাচন করেন। তিনি নলদী ইউনিয়ন জামায়াতে ইসলামীর টিম সদস্য। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নন।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেছেন, ‘বিষয়টি জানতে পেরেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
Verified by MonsterInsights