
ঢাকা-কুমিল্লা সরাসরি রেললাইন চালু নিয়ে মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ বৈঠক
রিপোর্টার-আলমগীর হোসেন।
কুমিল্লা সদর উপজেলা প্রতিনিধি।
ঢাকা-কুমিল্লা সরাসরি রেললাইন (কর্ডলাইন) চালুর উদ্যোগ নিয়ে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী মঙ্গলবার (১২ মে ২০২৬) রেলপথ মন্ত্রণালয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন।
বৈঠকে প্রস্তাবিত ঢাকা-কুমিল্লা সরাসরি রেললাইন নির্মাণ সংক্রান্ত একটি ভিডিও প্রেজেন্টেশন উপস্থাপন করে সংশ্লিষ্ট টেকনিক্যাল টিম। এতে প্রকল্পের সম্ভাব্যতা, রুট পরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল তুলে ধরা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম, প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, সচিব ফাহমিদুল ইসলামসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বৈঠকে প্রকল্পটি বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে জানা গেছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে ঢাকা ও কুমিল্লার মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও দ্রুততর হবে।





