বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
নওগাঁর ধামইরহাটে ৫ বছরের শিশুকে গাছেবেঁধে নির্যাতনের ভিডিও ভাইরাল, সমালোচনার ঝড় কুড়িগ্রামে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার হবিগঞ্জের বাহুবলে পুত্রের সন্ধান চাইলেন পিতা নরসিংদীতে ডিএনসির বিশেষ অভিযানে ৯ লাখ টাকার ই,য়াবা জব্দ, নারী গ্রে,প্তার। সিদ্ধিরগঞ্জে আইবিডব্লিউএফের বস্ত্র ব্যবসায়ী থানা কমিটি গঠন পুলিশ সুপার জসিম উদ্দীনের নেতৃত্বে গাইবান্ধা জেলা পুলিশের মাস্টার প্যারেড জবি মেডিকেল সেন্টারে ডায়াগনস্টিক সেবার নীতিমালা নিয়ে পর্যালোচনা সভা চিলমারীতে “কিডনি প্রতিস্থাপনের জন্য সহায়তা চাচ্ছেন” সজীব মিয়া গলাচিপা থানা পটুয়াখালী পুলিশ কতৃক পরিচালিত মাদক বিরোধী অভিযানে ৫৩(তিপান্ন)পিচ ইয়াবা ট্যাবলেট সহ ১(এক)নারী আসামী আটক। আদব ও হুব্বে রাসূলের সমন্বয়ে জীবন গঠনে মনোযোগী হতে হবে—–মনজুরুল করিম মহসিন
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
ভূমি) দ্বীপ ভৌমিকের নেতৃত্বে পরিচালিত অভিযানে ঘটনাস্থলে অবৈধভাবে বালু উত্তোলনের প্রমাণ পাওয়া যায়
/ ১৭৮ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬, ৬:৩০ অপরাহ্ন

নাগরপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৪ ভেকু ও ট্রাকের ব্যাটারি জব্দ

রামকৃষ্ণ সাহা রামা
টাঙ্গাইল জেলা প্রতিনিধি :

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মোকনা ইউনিয়নের কেদারপুর এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (১১ মে) দুপুরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর অধীনে এ অভিযান পরিচালিত হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিকের নেতৃত্বে পরিচালিত অভিযানে ঘটনাস্থলে অবৈধভাবে বালু উত্তোলনের প্রমাণ পাওয়া যায়। এ সময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ৪টি ভেকু এবং মাটি পরিবহনের কাজে ব্যবহৃত ১টি ট্রাক থেকে ব্যাটারি জব্দ করা হয়।

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসনের সদস্যরাও উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টদের অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। জনস্বার্থে পুরো জেলায় অবৈধ বালু উত্তোলন ও মাটি কাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights