
নারায়ণপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচিত মুখ মোঃ জহিরুল ইসলাম মাতাব্বর
মোঃ মাসুম তালুকদার
শরীয়তপুর প্রতিনিধি :
আসন্ন নারায়ণপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। এ আলোচনায় উঠে এসেছে নারানপুর ইউনিয়ন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল হক মাতাব্বরের সু্যোগ্য পুত্র শিক্ষানুরাগী সমাজ সেবক আয়কর আইনজীবী ও
কায়ান-জাপান ক্যারিয়ার ইনস্টিটিউট এর আ্যডভাইজার জাপান ছাত্রাবাস এর প্রতিষ্ঠাতা পরিচালক (JCB) মোঃ
জহিরুল ইসলাম মাতাব্বর।
তিনি শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী মাতাব্বর পরিবারের সন্তান।
স্থানীয়দের দাবি, নির্বাচনকে সামনে রেখে তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় নিয়মিত গণসংযোগ করছেন। পাশাপাশি সাধারণ মানুষের সুখ-দুঃখে অংশগ্রহণ, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে সহযোগিতা এবং অসহায় মানুষের পাশে দাঁডানোর মাধ্যমে জনসম্পৃক্ততা বাড়ানোর চেষ্টা করছেন।
পারিবারিক ঐতিহ্যের দিক থেকেও জহিরুল হক মাতব্বরের পরিচিতি রয়েছে। স্থানীয়দের ভাষ্য, তৃণমূল পর্যায়ে নিয়মিতভাবে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ এবং সামাজিক সম্পৃক্ততার কারণে তাঁর অবস্থান দৃশ্যমান হয়েছে। তবে নির্বাচনে প্রকৃত জনসমর্থনের প্রতিফলন ভোটের মাধ্যমেই নির্ধারিত হবে। জহিরুল হক মাতব্বর বলেন, শাসক হিসেবে নয়, জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই। তার পিতা নারায়ণপুর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে বছরের পর বছর ধরে যেভাবে সততা ও নিষ্ঠার সাথে জনগণের সেবা করেছেন, তিনিও সেই পারিবারিক ঐতিহ্য ও আদর্শ বজায় রেখে অত্র ইউনিয়নের উন্নয়ন করতে চান। জনগণের ভালোবাসা দোয় ও সমর্থন নিয়ে নারায়ণপুর ইউনিয়নের মানুষের পাশে থেকে কাজ করতে চান জহিরুল ইসলাম মাতাব্বর। জনগণ দায়িত্ব নেওয়ার সুযোগ দিলে সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং ইউনিয়নের সার্বিক উন্নয়নের কাজে সর্বোচ্চ অগ্রাধিকার দিবেন বলে জানান তিনি ।





