শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
নেত্রকোনার পূর্বধলায় প্রযুক্তির ছোবল থেকে সন্তানকে বাঁচাতে দূরদর্শী উদ্যোগ নিলেন ওসি পটুয়াখালীতে ২৬ পুরিয়া হেরোইন সহ তিন জন মাদক কারবারি আটক। গাইবান্ধায় ব্র্যাক সিডের কর্মশালায় কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন: নড়াইলে ইউপি চেয়ারম্যান জামায়াত নেতা পাখি মোল্লার ওপর সন্ত্রাসী হামলা বীরগঞ্জে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ সাংবাদিকতা, মানবাধিকার ও রাজনীতিতে সক্রিয় মুখ: জামালপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় মোঃ শফিজল ইসলাম জবির ৩ শিক্ষার্থীর অনন্য অর্জন: যুক্তরাষ্ট্রে গবেষণাসহ পিএইচডি শেরপুরে ২৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করে র‍্যাব। বাউফলে প্রতিবন্ধী তিন ভাইয়ের পাশে বি এন পি নেতা সামুয়েল আহম্মেদ লেলিন। পটুয়াখালীতে ১০২ পিচ ইয়াবা ট্যাবলেট সহ নুরুজ্জামান মৃধা নামে এক মাদক কারবারি আটক।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকি নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
‎ত্যাগ, মানবতা ও উন্নয়নের বার্তা নিয়ে পবিত্র ঈদুল আযহা — ছাত্রদল নেতা নাঈম ‎
/ ১৭ Time View
Update : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ১:০০ অপরাহ্ন

‎ত্যাগ, মানবতা ও উন্নয়নের বার্তা নিয়ে পবিত্র ঈদুল আযহা — ছাত্রদল নেতা নাঈম


‎সাভার প্রতিনিধি

‎ত্যাগ, সংযম, ভ্রাতৃত্ববোধ ও মানবতার মহান শিক্ষা নিয়ে মুসলিম উম্মাহর দ্বারে আবারও সমাগত পবিত্র ঈদুল আযহা। এই পবিত্র উৎসব উপলক্ষে দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের ৪ নং সহ-সভাপতি নাঈম ইসলাম।

‎এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আযহা আমাদের আত্মত্যাগ, সহমর্মিতা ও নৈতিকতার শিক্ষা দেয়। কুরবানির মাধ্যমে মহান আল্লাহ তাআলা আমাদের বুঝিয়ে দিয়েছেন—নিজের ভেতরের হিংসা, অহংকার ও স্বার্থপরতা দূর করে মানবতার কল্যাণে কাজ করাই প্রকৃত ইবাদত।

‎তিনি আরও বলেন, ঈদুল আযহা কেবল পশু কুরবানির উৎসব নয়, এটি ত্যাগের এক মহিমান্বিত দৃষ্টান্ত। ধনী-গরিব ভেদাভেদ ভুলে সমাজে সাম্য, সম্প্রীতি ও ভালোবাসার বন্ধন গড়ে তুলতে হবে। মানুষ মানুষের জন্য—এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে সকলকে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

‎ছাত্রদল নেতা নাঈম ইসলাম বলেন, দেশনায়ক তারেক রহমান-এর নেতৃত্বে দেশের উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ চলছে। শিক্ষা, উন্নয়ন ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তরুণ সমাজ, ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

‎তিনি সাভার, আশুলিয়া ও ধামরাইসহ দেশের সকল শ্রেণি-পেশার মানুষ, ছাত্র-ছাত্রী, অভিভাবক, ভাই-বোন এবং সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পাশাপাশি তিনি সবাইকে প্রতিবেশীর প্রতি সহানুভূতিশীল হয়ে সমাজ ও দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

‎সবশেষে তিনি আবারও সবাইকে পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন,
‎“ঈদ মোবারক, সবার জীবনে বয়ে আসুক শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ।”

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights