
ত্যাগ, মানবতা ও উন্নয়নের বার্তা নিয়ে পবিত্র ঈদুল আযহা — ছাত্রদল নেতা নাঈম
সাভার প্রতিনিধি
ত্যাগ, সংযম, ভ্রাতৃত্ববোধ ও মানবতার মহান শিক্ষা নিয়ে মুসলিম উম্মাহর দ্বারে আবারও সমাগত পবিত্র ঈদুল আযহা। এই পবিত্র উৎসব উপলক্ষে দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের ৪ নং সহ-সভাপতি নাঈম ইসলাম।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আযহা আমাদের আত্মত্যাগ, সহমর্মিতা ও নৈতিকতার শিক্ষা দেয়। কুরবানির মাধ্যমে মহান আল্লাহ তাআলা আমাদের বুঝিয়ে দিয়েছেন—নিজের ভেতরের হিংসা, অহংকার ও স্বার্থপরতা দূর করে মানবতার কল্যাণে কাজ করাই প্রকৃত ইবাদত।
তিনি আরও বলেন, ঈদুল আযহা কেবল পশু কুরবানির উৎসব নয়, এটি ত্যাগের এক মহিমান্বিত দৃষ্টান্ত। ধনী-গরিব ভেদাভেদ ভুলে সমাজে সাম্য, সম্প্রীতি ও ভালোবাসার বন্ধন গড়ে তুলতে হবে। মানুষ মানুষের জন্য—এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে সকলকে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
ছাত্রদল নেতা নাঈম ইসলাম বলেন, দেশনায়ক তারেক রহমান-এর নেতৃত্বে দেশের উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ চলছে। শিক্ষা, উন্নয়ন ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তরুণ সমাজ, ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
তিনি সাভার, আশুলিয়া ও ধামরাইসহ দেশের সকল শ্রেণি-পেশার মানুষ, ছাত্র-ছাত্রী, অভিভাবক, ভাই-বোন এবং সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পাশাপাশি তিনি সবাইকে প্রতিবেশীর প্রতি সহানুভূতিশীল হয়ে সমাজ ও দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
সবশেষে তিনি আবারও সবাইকে পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন,
“ঈদ মোবারক, সবার জীবনে বয়ে আসুক শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ।”





