শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
পীরডাঙ্গী গোরস্থান;ইতিহাসের মর্যাদা নাকি অবহেলার ময়লার স্তূপ? নোয়াখালীর সোনাইমুড়ীতে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ‎কুমিল্লায় জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ তিন বছর ধরে ঘরে অবরুদ্ধ বৃদ্ধ বাবা, স্ত্রীর জানাজায় যেতে দিল না ছেলে বৈধ ইজারাদার, বালি ব্যবসায়ী, নৌকার মাঝি-মালিক ও শ্রমিকদের মানববন্ধন জঙ্গল সলিমপুরের আলীনগরে পথসভা: জনসাধারণের সঙ্গে মতবিনিময় করলেন পুলিশ সুপার মো. মাসুদ আলম জিয়া খাল খনন কাজ পরিদর্শন নারায়ণগঞ্জের অগ্নিকণ্যা আইভির একবছর পরে প্রত্যাবর্তনঃ নাসিমার হত্যাকারী সন্দেহে একজন এখন জেল হাজতেঃ ঠাকুর গাঁও জেলায় একজনের ঝুলন্ত লাশ উদ্ধারঃ
বিজ্ঞপ্তিঃ
ব্রেকি নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
জুলাই সনদ নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে মাঠে বিএনপি: কুড়িগ্রামে ব্যাপক লিফলেট বিতরণ ও জনসচেতনতা কর্মসূচি
/ ৪১ Time View
Update : মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ৩:৩৩ পূর্বাহ্ন

জুলাই সনদ নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে মাঠে বিএনপি: কুড়িগ্রামে ব্যাপক লিফলেট বিতরণ ও জনসচেতনতা কর্মসূচি
মোঃ জাফর আহমেদ কুড়িগ্রাম জেলা সংবাদদাতাঃ
জুলাই সনদকে ঘিরে চলমান অপপ্রচার ও বিভ্রান্তিমূলক তথ্যের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং জনগণের কাছে সনদের প্রকৃত লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরতে কুড়িগ্রামে ব্যাপক লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার (২ জুন) দুপুরে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে নেতাকর্মীরা শহরের প্রধান সড়ক, ব্যবসা প্রতিষ্ঠান, বাজার ও বিভিন্ন জনসমাগমস্থলে সাধারণ মানুষের মাঝে জুলাই সনদ সম্পর্কিত লিফলেট বিতরণ করেন। এ সময় জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময় করে সনদের বিভিন্ন বিষয় তুলে ধরা হয় এবং তাদের মতামত ও পরামর্শ গ্রহণ করা হয়।
কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা বিএনপির আহ্বায়ক মো. মোস্তাফিজার রহমান মোস্তফা। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, ১নং যুগ্ম আহ্বায়ক মো. শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিব, ওমর ফারুক, জেলা বিএনপির সদস্য শহীরুজ্জামান সাজু, আজিজুল হক, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মাহবুবুর রহমান, সদস্য সচিব আবু হানিফ বিপ্লব, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. নাসিম পারভেজ তারা, সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, জেলা ছাত্রদলের সভাপতি আশরাফুল হক বিপুল, সাধারণ সম্পাদক মো. সোহেল রানাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
লিফলেট বিতরণকালে জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, “জুলাই সনদকে ঘিরে একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়া এবং সনদের প্রকৃত রূপরেখা ও উদ্দেশ্য তুলে ধরতেই আমাদের এই জনসম্পৃক্ত কর্মসূচি।”
তিনি আরও বলেন, জনগণের মতামত ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়েই জুলাই সনদকে আরও যুগোপযোগী, কার্যকর ও জনবান্ধব করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
কর্মসূচিতে বিএনপি, থানা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। নেতৃবৃন্দ জানান, জুলাই সনদ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং অপপ্রচারের জবাব দিতে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জনসম্পৃক্ত এই কর্মসূচি শহরজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে এবং সাধারণ মানুষের মাঝে জুলাই সনদ নিয়ে ইতিবাচক আলোচনা ও আগ্রহের সৃষ্টি করেছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
Verified by MonsterInsights