শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
বিশ্ব প্রবীণ দিবস পালিত ভেড়ামারাই। ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে একসঙ্গে ৬ নতুন বিভাগ, মিলল ইউজিসির প্রাথমিক অনুমোদন ফাঁদ পেতে বক শিকার, পীরগঞ্জে দুই যুবকের এক বছর করে কারাদণ্ড নেকমরদে মায়ের অভিযোগে মাদকবিরোধী অভিযান, গাঁজাসহ আটক যুবকের ৩ মাসের কারাদণ্ড শিবগঞ্জে মাদক মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি ফেরদৌস গ্রেপ্তার ক্যাফেটেরিয়ার খাবারের মান ও সার্বিক পরিবেশ পরিদর্শনে শাবিপ্রবি ভাইস চ্যান্সেলর। আয়শা আইন-উদ্দিন মহিলা ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির অনুষ্ঠান, সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসায় সবক প্রদান ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন। ঠাকুর গাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় মাদকবিরোধী অভিযানে ০১ জনের তিন মাসের কারাদণ্ড প্রদানঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে শিক্ষার্থীর মোবাইল চুরি, দোকান কর্মচারী আটক
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
ময়মনসিংহে পাসপোর্ট অফিসের সামনে যুবককে কুপিয়ে হত্যা
/ ৬৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন

ময়মনসিংহে পাসপোর্ট অফিসের সামনে যুবককে কুপিয়ে হত্যা

মোঃ আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহ নগরের মাসকান্দা এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে মো. রাব্বী (২৭) নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের পর এলাকায় আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

নিহত রাব্বী মাসকান্দা এলাকার হাইস্কুল রোডের মোবারক হোসেনের ছেলে। তিনি একটি বেসরকারি পলিটেকনিক কলেজে পড়াশোনার পাশাপাশি পাসপোর্ট অফিসের সামনে একটি কম্পিউটারের দোকান পরিচালনা করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে রাব্বী পাসপোর্ট অফিসের সামনে তার দোকানে অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন যুবক হঠাৎ তার ওপর হামলা চালায়। প্রাণ বাঁচাতে রাব্বী দোকানের ভেতরে আশ্রয় নিলে হামলাকারীরা সেখানে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত রাব্বীর চাচা হোসেন আলী বলেন, সকালে বাসা থেকে বের হয়ে রাব্বী পাসপোর্ট অফিসের সামনে দোকানে এসেছিলেন। সেখানে প্রকাশ্যে একদল যুবক তাকে কুপিয়ে রক্তাক্ত করে। এ সময় অনেক মানুষ ঘটনাটি দেখলেও ভয়ে কেউ প্রতিবাদ করেনি। তিনি এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন।

কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে রাব্বীকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। প্রতিবেশী সাব্বিরের পরিবারের সঙ্গে রাব্বীর দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। হত্যাকাণ্ডে সাব্বির ও তার ভাই জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ওসি আরও বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights