বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:০১ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
গাইবান্ধার জেলা প্রশাসক মাসুদুর রহমানকে প্রত্যাহার শিরোনাম:- ধর্ষক রবিউলের ফাঁসির রায় ও ৩লক্ষ টাকা জরিমানা ঘোষনা নড়াইল জেলা জজ আদালতের। নান্দাইলে সশস্ত্র বাহিনী (অব.) ওয়েলফেয়ার এসোসিয়েশনের বৃক্ষরোপণ, মাছের পোনা অবমুক্ত ও মানবিক সহায়তা প্রদান নওগাঁর পোরশায় ব্র্যাকের ‘ক্যাটালিস্ট ফর চেইঞ্জ’সিভিল সোসাইটি শীর্ষক প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত নওগাঁর পোরশায় ব্র্যাকের ‘ক্যাটালিস্ট ফর চেইঞ্জ’সিভিল সোসাইটি শীর্ষক প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত শিরোনাম-যশোরে নাশকতা ও ভাংচুরের ঘটনায় আওয়ামী লীগ নেতা ফারুক গ্রেপ্তার। বারহাট্টায় কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিল্ড ভিজিটের শিক্ষার্থীদের সাথে সাংবাদিকদের মত বিনিময় নড়াইলে শিশু জান্নাতুল ধর্ষণ-হত্যা: একমাত্র আসামি রবিউল সিকদার রবির মৃত্যুদণ্ড বোয়ালমারীতে প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগ, জামায়াত নেতাকে পদ থেকে অব্যাহতি নেত্রকোনার কেন্দুয়ায় প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভবন ও ড্রেন নির্মাণে বাধা দেয়ায় শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
ফরিদপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
/ ৫১ Time View
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ৮:৩৬ পূর্বাহ্ন

ফরিদপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
মামুন মিঞা
ফরিদপুর জেলা প্রতিনিধি:
“রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, মাছের পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকালে মৎস্য অধিদপ্তর, ফরিদপুরের আয়োজনে সদর উপজেলা পরিষদ চত্বরে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রথমে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরে সদর উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা নাসরিন জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। পরে সদর উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন, জেলা সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার আজমির হোসেন, ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এ কে এম আশজাদ, এসডিসির পরিচালক খন্দকার জাহিদুল ইসলাম, মোহাম্মদ মহসিন এবং মৎস্যচাষি গোপাল চন্দ্র সরকারসহ সংশ্লিষ্টরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতি, কর্মসংস্থান ও পুষ্টি নিরাপত্তায় মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মাছের উৎপাদন আরও বাড়াতে মৎস্যচাষিদের আধুনিক পদ্ধতিতে চাষাবাদ ও নিয়মিত প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিতে হবে। পাশাপাশি জলাশয়গুলোকে পরিকল্পিতভাবে মাছ চাষের আওতায় এনে মৎস্যচাষিদের স্বনির্ভর করার উদ্যোগ নিতে হবে।
বক্তারা আরও বলেন, দেশীয় প্রজাতির মাছের চাষ ও উৎপাদন বাড়ানোর পাশাপাশি অবৈধ কারেন্ট জালের ব্যবহার বন্ধ করতে হবে। মৎস্য আইন ও বিধিবিধান মেনে মাছ চাষ ও আহরণ করতে হবে। মৎস্যসম্পদ সংরক্ষণে প্রশাসন, মৎস্যচাষি ও সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
তারা বলেন, ইলিশ উৎপাদনে বাংলাদেশ বিশ্বে প্রথম স্থান অর্জন করেছে, যা দেশের জন্য গর্বের বিষয়। এ সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার পাশাপাশি বিভিন্ন প্রজাতির মাছের প্রজনন ও উৎপাদন বাড়াতে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। দেশের বিপুল জনগোষ্ঠীর জীবন-জীবিকা মৎস্য খাতের ওপর নির্ভরশীল। তাই মৎস্য খাতকে আরও সমৃদ্ধ ও স্বনির্ভর করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানের শেষ পর্বে মাছ চাষে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তিনজন মৎস্যচাষিকে শ্রেষ্ঠ মৎস্যচাষি হিসেবে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।
উল্লেখ্য, জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ আগামী ১৬ থেকে ৩০ আগস্ট পর্যন্ত দেশব্যাপী পালিত হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
Verified by MonsterInsights