মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
কবিতা :যদি কথা দিতেন আগামী স্হানীয় ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মাহবুব আলমের ব্যক্তিগত উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত বীরগঞ্জে ৪৬৪০ পিস ট্যাপেন্টাডলসহ নারী গ্রেফতার অপরাধ প্রতিরোধে মাঠপর্যায়ে নজরদারি জোরদার, গ্রাম পুলিশদের নির্দেশনা শেরপুর জেলা কারাগার পরিদর্শনে জেলা প্রশাসক ৪ হাজার ৬৪০ পিস ট্যাপেন্টাডলসহ নারী গ্রেফতার আগামী স্হানীয় ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মাহবুব আলমের ব্যক্তিগত উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত কবিতা :যদি কথা দিতেন ক্যাপ্টেন শামছুল হুদা উচ্চ বিদ্যালয়ে ডেঙ্গু সচেতনতামূলক র‍্যালি ও মশক নিধন অভিযান অনুষ্ঠিত। বেনাপোল সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-২
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
হরিপুরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্বোধন সফল মৎস্য চাষিদের সম্মাননা প্রদান।
/ ১৭ Time View
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ৮:৫৪ পূর্বাহ্ন

হরিপুরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্বোধন সফল মৎস্য চাষিদের সম্মাননা প্রদান।

নয়ন হোসেন
ঠাকুরগাঁও প্রতিনিধি

রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬ উপলক্ষে ঠাকুরগাঁওয়ের হরিপুরে আলোচনা সভা ও সফল মৎস্যচাষিদের সম্মাননা প্রদান করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় সময় উপজেলা পরিষদ হলরুমে মৎস্য দপ্তরের আয়োজনে তিন দিনব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা চন্দন কর।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক সভাপতি অধ্যাপক করিমুল হক, উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবু তাহের, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা রাকিবুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সোহাগ রানা, উপজেলা কৃষি কর্মকর্তা শাহিনুর ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আধুনিক ও পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মাছের উৎপাদন আরও বাড়াতে হবে। একই সঙ্গে মৎস্যসম্পদ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে উপজেলার সফল তিনজন মৎস্যচাষিকে ক্রেস্ট ও সনদ দিয়ে সম্মাননা প্রদান করা হয়। এ সময় মৎস্যচাষিদের মাছ চাষে আধুনিক প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি মৎস্যসম্পদ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধিতে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে হরিপুরে মৎস্যসম্পদ সংরক্ষণ, মাছ চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং মৎস্যচাষিদের উৎসাহিত করতে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
Verified by MonsterInsights