বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
চৌদ্দগ্রামে প্রাথমিক বিদ্যালয়ে সিলিং ফ্যান উপহার জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন টাঙ্গাইলে নাগরপুরে কিশোর গ্যাং প্রধান অমিওসহ গ্রেপ্তার ০৬ অক্টোবর ২০২৬ইং তারিখে শিশু অধিকার দিবস পালনঃ শাবিপ্রবির স্কুল অব ম্যানেজমেন্ট এন্ড বিজনেস এডমিনিস্ট্রেশনের নতুন ডিনের দায়িত্ব গ্রহণ। কটিয়াদী প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন। চৌদ্দগ্রাম সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক কাজী মাওলানা ইসমাইলের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত সিলেটে বিশ্ব বসতি দিবস উদযাপন: ‘সবার জন্য পর্যাপ্ত আবাসন’ নিশ্চিত করার আহ্বান। যশোরের ভৈরব নদ শেওলা-কচুরিপানায় বন্দি। চাপের মুখে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
চৌদ্দগ্রামে জমি দখল করে দেয়াল নির্মাণের অভিযোগ
/ ২১ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৫:৫৮ পূর্বাহ্ন

চৌদ্দগ্রামে জমি দখল করে দেয়াল নির্মাণের অভিযোগ
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি :

কুমিল্লার চৌদ্দগ্রামে জমি দখল করে দেয়াল নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় জমির মালিক ও তার পরিবার বিপাকে পড়েছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী মো. জাহিদুল ইসলাম। জমি উদ্ধারের পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের শরণাপন্ন হয়েছেন তিনি।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কনকাপৈত ইউনিয়নের করপাটি মৌজায় আরএস ৩৫ নম্বর দাগের ৩২৫ নম্বর খতিয়ানভুক্ত জমির মালিক মো. জাহিদুল ইসলাম ও তার পরিবার। তারা দীর্ঘদিন ধরে চট্টগ্রামে বসবাস করায় স্থানীয়দের মাধ্যমে জমি বেদখলের খবর পান। পরে গত ১১ আগস্ট বাড়িতে এসে দেখতে পান, একই গ্রামের মৃত রমজান আলীর ছেলে শহিদুল ইসলাম, ধনু মিয়া ও বশির ওই জমিতে দেয়াল নির্মাণ করছেন।
জাহিদুল ইসলাম ও তার পরিবারের সদস্যরা দেয়াল নির্মাণে বাধা দিয়ে কাজ বন্ধ করার অনুরোধ করলেও অভিযুক্তরা তা উপেক্ষা করে নির্মাণকাজ চালিয়ে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী মো. জাহিদুল ইসলাম গত ১৮ আগস্ট কুমিল্লার বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩-এ অভিযোগ করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে সংশ্লিষ্ট সম্পত্তিতে নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেন বলে জানান তিনি।
বৃহস্পতিবার সকালে কনকাপৈত পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, ‘সরেজমিনে গিয়ে দেয়াল নির্মাণের কাজ চলমান দেখতে পাই। আদালতের নির্দেশনা থাকায় নির্মাণকাজ বন্ধ রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।’
অভিযোগের বিষয়ে শহিদুল ইসলাম বলেন, ‘গত কয়েকদিন ধরে এখানে দেয়াল নির্মাণের কাজ চলছে। এতদিন কোনো পক্ষ আমাদের বাধা দেয়নি। এখন আদালতের নির্দেশনা থাকায় আমরা কাজ বন্ধ রেখেছি।’
অভিযোগকারী মো. জাহিদুল ইসলাম বলেন, ‘আমাদের জায়গা দখল করে অভিযুক্তরা দেয়াল নির্মাণ করছিলেন। লোকমুখে খবর পেয়ে আমরা চট্টগ্রাম থেকে বাড়িতে আসি। তাদের কাজ বন্ধ রাখার অনুরোধ করলেও তারা কর্ণপাত করেননি। এ কারণে আদালতের শরণাপন্ন হয়েছি।’
এ বিষয়ে আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী কার্যক্রম চলবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights