বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
আইএমএফের নিউজ কাভারেজ করতে থাইল্যান্ড যাচ্ছেন সাংবাদিক সায়ীদ আবদুল মালিক কুমিল্লার লালমাই উপজেলায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার নীলফামারী সদর উপজেলা পরিষদের গেট রাত ৯টা থেকে সকাল ৯টা পর্যন্ত বন্ধ, ভোগান্তিতে এলাকাবাসী বরুড়া পয়ালগাছায় গরু চুরি খামারিরা আতংকে শিরোনাম:-যশোর জেনারেল হাসপাতালের কর্মচারীর বিরুদ্ধে নারী রোগীর সাথে অনৈতিক সম্পর্কের বিশেষ মূহুর্তের ভিডিও দিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ। বীরগঞ্জে পূজা উদযাপন পরিষদের প্রস্তুতি সভায় উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী__আক্কাস আলী. মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান রাষ্ট্রপতিরঃ মির্জাপুরে জমি নিয়ে বিরোধ: মাপজোক, সালিশ ও আদালতের পরও মেলেনি সমাধান ঠাকুর গাঁও জেলা পুলিশ সুপার সদর সার্কেল অফিসে বার্ষিক পরিদর্শন করেনঃ গর্ভবতী সেজে সোহরাওয়ার্দী উদ্যানে আনিকার মাদকের রাজত্ব
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
ড. মো. মনিরুজ্জামান হলেন গাইবান্ধার নতুন জেলা প্রশাসক
/ ২৩ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৮:৪৬ পূর্বাহ্ন

ড. মো. মনিরুজ্জামান হলেন গাইবান্ধার নতুন জেলা প্রশাসক

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ

গাইবান্ধা জেলার প্রশাসনের শীর্ষ পদে পরিবর্তন এসেছে। জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পেয়েছেন ড. মো. মনিরুজ্জামান (পরিচিতি নম্বর-১৬৫৯৩)। তিনি বর্তমানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ ও বদলির আদেশ জারি করা হয়েছে। নতুন আদেশ অনুযায়ী, ড. মো. মনিরুজ্জামানকে গাইবান্ধার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়।
অন্যদিকে, গাইবান্ধার বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা ড. মো. মনিরুজ্জামান শিগগিরই গাইবান্ধায় নতুন কর্মস্থলে যোগদান করবেন।
নতুন জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে গাইবান্ধার জেলা প্রশাসনে নতুন নেতৃত্বের সূচনা হতে যাচ্ছে। তাঁর যোগদানের পর জেলার প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights