বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
নিয়োগ বিজ্ঞপ্তি: চৌদ্দগ্রামে ফ্রেন্ডস্ গ্রুপের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে পুলিশের সাফল্য: চতুর্থবার শ্রেষ্ঠ ওসি শাহীনুর, শ্রেষ্ঠ সার্কেল অফিসার শফিকুল ফমেকে সিজারিয়ানের পর অসুস্থতা, ঢামেকে বিথীর মৃত্যু। বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের উপ-কমিশনার হলেন লায়ন সালাউদ্দীন আলী। জমি বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলার অভিযোগ, বাবাকে শ্বাসরোধের চেষ্টা। নেত্রকোনার পূর্বধলায় পৈতৃক ভিটা নিয়ে বিরোধ, আদালতে পৃথক মামলা ফরিদপুরের সালথা উপজেলার এনসিপির সদস্য সচিব কে প্রাণ নাশের হুমকি নেত্রকোনার পূর্বধলা মহিষবেড় গ্রামে কবি হাসেন আলীর মৃত্যু, শোকে স্তব্ধ এলাকাবাসী -নড়াইল জেলার কালিয়া উপজেলার চাচুড়ি গ্রামের আশিকুর মোল্লা বজ্রপাতে মারাত্মক আহত
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ জন দণ্ডিত
/ ২৭ Time View
Update : শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন

বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ জন দণ্ডিত

মোয়াজ্জেম সরকার রুবেল
দিনাজপুর প্রতিনিধি:

বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে মাদক কারবারি ও সেবনের সঙ্গে জড়িত অভিযোগে চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
জনসাধারণের সহযোগিতায় বীরগঞ্জ থানা পুলিশ তাদের আটক করে। পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, বীরগঞ্জের ভ্রাম্যমাণ আদালতে তাদের হাজির করা হলে আদালত দণ্ডাদেশ প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—বীরগঞ্জ উপজেলার ডাঙ্গর গ্রামের নুর আলমের ছেলে রাকিবুল হাসান রকি এবং ঝলঝলি গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে মনিরুল ইসলাম। তাদের প্রত্যেককে তিন মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে।
অপরদিকে, চিলকুড়া গ্রামের সেলিম আক্তারের ছেলে রিয়াদ হোসেন এবং শিবনাথের ডাঙ্গা গ্রামের মো. আব্দুল্লাহর ছেলে নুর আলম সিদ্দিককে ১৫ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত চার আসামিকে হাজতি পরোয়ানাসহ পুলিশ প্রহরায় দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বীরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান ও মাদকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights