সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
​নাগরপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নিগুয়ারীতে মাদক নির্মূলে ঐক্যবদ্ধ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা, কঠোর হুঁশিয়ারি চেয়ারম্যান প্রার্থী ইয়াসিন খানের গাইবান্ধায় কন্যাশিশু দিবস উদযাপন, বাল্যবিবাহ প্রতিরোধে শোভাযাত্রা রাণীশংকৈলে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের সাথে উপজেলা প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎঃ চৌদ্দগ্রামের করপাটি বালিকা উচ্চ বিদ্যালয়ে সততার চর্চায় ‘সততা স্টোর’ উদ্বোধন বরুড়া সার ডিলার নিয়োগে স্বচ্ছতার অভিযোগ, বিধিমালা অনুসারে নেই গুদাম দোকান বিক্রয় প্রদর্শনী কেন্দ্র রূপগঞ্জে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত জবিকে সৌরবিদ্যুতের আওতায় আনার দাবি ছাত্রদল নেতা মাহমুদের সিলেট নগরীতে কুকুরের টিকাদান কার্যক্রম শুরু: আমরা জলাতঙ্কমুক্ত নগর গড়তে চাই: আব্দুল কাইয়ুম চৌধুরী। ধামইরহাটে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মো: রুহুল আমিন
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
শ্রীপুর সাংবাদিক পরিচয়ে প্রতিবন্ধীর মায়ের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ*
/ ৩৯ Time View
Update : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৯:৫১ পূর্বাহ্ন

শ্রীপুর সাংবাদিক পরিচয়ে প্রতিবন্ধীর মায়ের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ*

নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের আক্তাপাড়া গ্রামে সাংবাদিক পরিচয় দিয়ে এক প্রতিবন্ধী মেয়ের মায়ের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগকারী *মমতাজ আক্তার (৩৭)* জানান, তিনি আক্তাপাড়া গ্রামে নিজের ভোগ-দখলীয় জমিতে টিনশেড ঘরে একমাত্র প্রতিবন্ধী কন্যা সন্তানকে নিয়ে বসবাস করেন। তার ঘরটি জরাজীর্ণ হয়ে যাওয়ায় তিনি মেরামতের কাজ করছিলেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, গত *২১ আগস্ট ২০২৬ দুপুর ২টার দিকে* আব্দুল্লাহ আল মামুন, মোঃ সাদেকুল ইসলাম ও আমির হোসেন নামের তিন ব্যক্তি সহ আরও ২/৩ জন অজ্ঞাত ব্যক্তি তার বাসায় আসে। তারা নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে বাড়ির মেরামতের কাজের জন্য তার কাছে *৫০ হাজার টাকা চাঁদা দাবি করে।মমতাজ আক্তার চাঁদা দিতে অস্বীকার করলে অভিযুক্তরা তাকে ও তার প্রতিবন্ধী মেয়েকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগে বলা হয়েছে। এ ঘটনার পর থেকে তিনি ও তার মেয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও অভিযোগপত্রে উল্লেখ করা হয়।

এ বিষয়ে শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ বলেন, “একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়রা জানান, সাংবাদিক ও আইনশৃঙ্খলা বাহিনীর নাম ভাঙিয়ে চাঁদাবাজির ঘটনা এলাকায় নতুন নয়। পুলিশ প্রশাসনের কঠোর নজরদারি দাবি করেছেন তারা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights