মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৪১ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
উপজেলা প্রেসক্লাব রাণীশংকৈল,পূর্ববতী কমিটি বিলুপ্তি ও নতুন কমিটিকে শুভেচ্ছা,সভাপতি আকতার প্রধান,সাধারণ সম্পাদক খায়রুলঃ নওগাঁর মহাদেবপুর উপজেলায় সারের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা,জুতা দিয়েই লাইনের ‘সিরিয়াল’ কৃষক মান্দায় ৫৩২ কৃতি শিক্ষার্থী ও ৪৯ শিক্ষা প্রতিষ্ঠানকে পুরস্কৃত করলেন উপজেলা প্রশাসন পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরী উদযাপন উপলক্ষে পক্ষকালব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালার শুভ উদ্বোধন করেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান। বাউফল উপজেলা বি এন পি ও পৌর বি এন পি ঐক্যের ডাক দিলেন নেতৃবৃন্দ। আরিফুল-শাকিলের নেতৃত্বে জবির মনোবিজ্ঞান অ্যালামনাইয়ের পূর্ণাঙ্গ কমিটি নভেম্বরের মধ্যে সাংবাদিক সুরক্ষা আইন চাই:বিএমএসএফ শিরোনাম:-যশোরে এমএসটিপি স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রীর বুকে আঘাতের অভিযোগ, শিক্ষক সাময়িক বরখাস্ত। ১১ দলের লংমার্চ বাস্তবায়নে চৌদ্দগ্রাম জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
ভাতশালা ইউনিয়নের খাদ্যবান্ধব ডিলারের বিরুদ্ধে অভিযোগ, ‘ভিত্তিহীন’ বলছেন ভোক্তারা
/ ৪ Time View
Update : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৯:৪০ পূর্বাহ্ন

ভাতশালা ইউনিয়নের খাদ্যবান্ধব ডিলারের বিরুদ্ধে অভিযোগ, ‘ভিত্তিহীন’ বলছেন ভোক্তারা

মোঃ মাসুদ
শেরপুর প্রতিনিধি

শেরপুরের ভাতশালা ইউনিয়নের ৭.৮.ও ৯ নং ওয়ার্ডের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার ইদ্রিস আলীর বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন সাধারণ ভোক্তাদের বৃহৎ অংশ। তাদের দাবি, বাস্তবে তারা নিয়ম অনুযায়ী খাদ্যবান্ধব কর্মসূচির সুবিধা পাচ্ছেন। তাই প্রমাণ ছাড়া অভিযোগ তুলে ডিলারের সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা গ্রহণযোগ্য নয়।
সাধারণ ভোক্তাদের কয়েকজন জানান, খাদ্যবান্ধব কর্মসূচি নিম্নআয়ের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কর্মসূচির চাল বিতরণে কোনো অনিয়ম হয়েছে কি না, তা নিয়ে বিতর্ক থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সরেজমিনে তদন্ত করলেই প্রকৃত ঘটনা পরিষ্কার হবে।
তাদের অভিযোগ, রাজনৈতিক বা ব্যক্তিগত বিরোধ অন্য কোনো স্বার্থে কারও বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করা হলে সাধারণ ভোক্তারাই ক্ষতিগ্রস্ত হন। তাই কোনো অভিযোগকে সত্য ধরে নেওয়ার আগে নিরপেক্ষ তদন্ত ও তথ্য-প্রমাণ যাচাই করা জরুরি।
ভোক্তাদের দাবি, প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি দ্রুত তদন্ত করে প্রকৃত সত্য জনগণের সামনে তুলে ধরা হোক। অভিযোগ সত্য হলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে অপপ্রচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
এদিকে, সংশ্লিষ্ট ডিলারের বক্তব্য ও প্রশাসনের তদন্তের ফলাফল প্রকাশিত হলে বিষয়টি নিয়ে তৈরি বিভ্রান্তির অবসান হবে বলে মনে করছেন স্থানীয় ভোক্তারা।
স্থানীয়দের প্রত্যাশা—অভিযোগ নয়, তথ্য-প্রমাণের ভিত্তিতেই হোক চূড়ান্ত সিদ্ধান্ত।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
Verified by MonsterInsights