মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৪০ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
উপজেলা প্রেসক্লাব রাণীশংকৈল,পূর্ববতী কমিটি বিলুপ্তি ও নতুন কমিটিকে শুভেচ্ছা,সভাপতি আকতার প্রধান,সাধারণ সম্পাদক খায়রুলঃ নওগাঁর মহাদেবপুর উপজেলায় সারের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা,জুতা দিয়েই লাইনের ‘সিরিয়াল’ কৃষক মান্দায় ৫৩২ কৃতি শিক্ষার্থী ও ৪৯ শিক্ষা প্রতিষ্ঠানকে পুরস্কৃত করলেন উপজেলা প্রশাসন পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরী উদযাপন উপলক্ষে পক্ষকালব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালার শুভ উদ্বোধন করেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান। বাউফল উপজেলা বি এন পি ও পৌর বি এন পি ঐক্যের ডাক দিলেন নেতৃবৃন্দ। আরিফুল-শাকিলের নেতৃত্বে জবির মনোবিজ্ঞান অ্যালামনাইয়ের পূর্ণাঙ্গ কমিটি নভেম্বরের মধ্যে সাংবাদিক সুরক্ষা আইন চাই:বিএমএসএফ শিরোনাম:-যশোরে এমএসটিপি স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রীর বুকে আঘাতের অভিযোগ, শিক্ষক সাময়িক বরখাস্ত। ১১ দলের লংমার্চ বাস্তবায়নে চৌদ্দগ্রাম জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
পবনাপুর মহিলা কলেজের এমপিওভুক্তির আশায় উচ্চপর্যায়ে তৎপর অধ্যক্ষ এস এম জহুরুল ইসলাম
/ ৪ Time View
Update : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৯:৫৫ পূর্বাহ্ন

পবনাপুর মহিলা কলেজের এমপিওভুক্তির আশায় উচ্চপর্যায়ে তৎপর অধ্যক্ষ এস এম জহুরুল ইসলাম

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ

গাইবান্ধা:গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পবনাপুর মহিলা কলেজকে এমপিওভুক্তির আওতায় আনতে সংশ্লিষ্ট উচ্চপর্যায়ে যোগাযোগ ও তৎপরতা চালিয়ে যাচ্ছেন কলেজটির অধ্যক্ষ এবং বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের পলাশবাড়ী উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ এস এম জহুরুল ইসলাম।
এরই ধারাবাহিকতায় গত ২৪ আগস্ট ২০২৬ ঢাকার নয়াপল্টনে বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের সভাপতি ও বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এমপির সঙ্গে সাক্ষাৎ করেন অধ্যক্ষ এস এম জহুরুল ইসলাম। এ সময় পবনাপুর মহিলা কলেজের দীর্ঘদিনের এমপিওভুক্তির প্রত্যাশা, শিক্ষক-কর্মচারীদের ভবিষ্যৎ এবং শিক্ষা কার্যক্রমের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
অধ্যক্ষ এস এম জহুরুল ইসলাম বলেন, পবনাপুর মহিলা কলেজটি দীর্ঘদিন ধরে এলাকার নারী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। কলেজটির শিক্ষক-কর্মচারীরা সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও শিক্ষার্থীদের পাঠদান করে যাচ্ছেন। প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হলে শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের অনিশ্চয়তা দূর হবে এবং এলাকার নারী শিক্ষার প্রসার আরও বেগবান হবে।
কলেজটির এমপিওভুক্তির প্রত্যাশায় অধ্যক্ষ এস এম জহুরুল ইসলাম বিভিন্ন পর্যায়ের নীতিনির্ধারক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করে যাচ্ছেন। তাঁর প্রত্যাশা, বর্তমান সরকারের শিক্ষা বিস্তার ও মানবসম্পদ উন্নয়নের অগ্রাধিকার বিবেচনায় পবনাপুর মহিলা কলেজও এমপিওভুক্তির সুযোগ পাবে।
অধ্যক্ষ এস এম জহুরুল ইসলাম আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান শুধু একজন সরকারপ্রধান নন, বৃহত্তর রংপুর অঞ্চলের মানুষের কাছের ও প্রতিবেশী জেলার একজন মানবিক নেতা হিসেবেও তিনি গাইবান্ধার মানুষের আশা-আকাঙ্ক্ষার সঙ্গে সম্পৃক্ত। তাঁর নেতৃত্বে একটি সুশিক্ষিত ও দক্ষ বাংলাদেশ গড়ার যে প্রত্যয় ব্যক্ত করা হয়েছে, তারই অংশ হিসেবে পিছিয়ে থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে নেওয়া হবে—এমন প্রত্যাশা রয়েছে তাঁর।
আওতায় আনার লক্ষ্যে অধ্যক্ষ এস এম জহুরুল ইসলামের এই তৎপরতাকে প্রতিষ্ঠানটির শিক্ষক-কর্মচারী ও স্থানীয় শিক্ষানুরাগীরা ইতিবাচকভাবে দেখছেন। তাঁদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
Verified by MonsterInsights