
১১ দলের লংমার্চ বাস্তবায়নে চৌদ্দগ্রাম জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত।
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি :
আগামী ৫ সেপ্টেম্বর শনিবার ১১ দলের ৬ দফা বাস্তবায়নের লক্ষ্য ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চ সফল করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌদ্দগ্রাম উপজেলার বিশেষ দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা আমীর মাহফুজুর রহমান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন পৌরসভা আমীর মাওলানা ইব্রাহিম, উপজেলা সেক্রেটারি মুহাম্মদ বেলাল হোসাইন, জামায়াত নেতা ইয়াছিন মজুমদার, জয়নাল আবেদীন পাটোয়ারী, মোশাররফ হোসেন ওপেল, ডা. মঞ্জুর আহমেদ সাকি, কামাল উদ্দিন মজুমদার প্রমুখ।
লংমার্চ কে কেন্দ্র করে চৌদ্দগ্রামে বেলা ১২ টায় বিশাল পথসভা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। এছাড়াও ১১ দলের কেন্দ্রীয় শীর্ষ নেতৃবৃন্দ।এ উপলক্ষে ব্যাপক পরিকল্পনা নেয়া হয়।
জাতীয় নেতাদের বরন করতে ও গণদাবী আদায়ের লক্ষ্য চৌদ্দগ্রামের সর্বস্তরের জনগণকে আহবান জানানো হয়েছে।





