মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৪০ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
উপজেলা প্রেসক্লাব রাণীশংকৈল,পূর্ববতী কমিটি বিলুপ্তি ও নতুন কমিটিকে শুভেচ্ছা,সভাপতি আকতার প্রধান,সাধারণ সম্পাদক খায়রুলঃ নওগাঁর মহাদেবপুর উপজেলায় সারের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা,জুতা দিয়েই লাইনের ‘সিরিয়াল’ কৃষক মান্দায় ৫৩২ কৃতি শিক্ষার্থী ও ৪৯ শিক্ষা প্রতিষ্ঠানকে পুরস্কৃত করলেন উপজেলা প্রশাসন পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরী উদযাপন উপলক্ষে পক্ষকালব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালার শুভ উদ্বোধন করেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান। বাউফল উপজেলা বি এন পি ও পৌর বি এন পি ঐক্যের ডাক দিলেন নেতৃবৃন্দ। আরিফুল-শাকিলের নেতৃত্বে জবির মনোবিজ্ঞান অ্যালামনাইয়ের পূর্ণাঙ্গ কমিটি নভেম্বরের মধ্যে সাংবাদিক সুরক্ষা আইন চাই:বিএমএসএফ শিরোনাম:-যশোরে এমএসটিপি স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রীর বুকে আঘাতের অভিযোগ, শিক্ষক সাময়িক বরখাস্ত। ১১ দলের লংমার্চ বাস্তবায়নে চৌদ্দগ্রাম জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
শিরোনাম:-যশোরে এমএসটিপি স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রীর বুকে আঘাতের অভিযোগ, শিক্ষক সাময়িক বরখাস্ত।
/ ৪ Time View
Update : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন

শিরোনাম:-যশোরে এমএসটিপি স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রীর বুকে আঘাতের অভিযোগ, শিক্ষক সাময়িক বরখাস্ত।

অমিত কুমার(বিশেষ প্রতিনিধি):-যশোর এমএসটিপি স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে বুকে আঘাত করার অভিযোগ উঠেছে। অভিভাবকদের দাবি, আঘাতের কারণে ছাত্রীর বুকের দুই পাশে কালশিটে ও রক্ত জমাট বাঁধার মতো দাগ হয়েছে।

এ ঘটনার প্রতিবাদে আজ অভিযুক্ত শিক্ষক শিমুল মণ্ডলের বিরুদ্ধে অবস্থান নিয়ে স্কুলে বিক্ষোভ করেন কয়েকজন অভিভাবক।

অভিভাবকদের অভিযোগের পর শিক্ষক শিমুল মণ্ডলকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে। আগামী দুই দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে কয়েকজন অভিভাবক শিক্ষকদের বিরুদ্ধে আরও কিছু অভিযোগ তুলেছেন। তাদের দাবি, শিক্ষকদের কাছে প্রাইভেট কোচিং না করলে শিক্ষার্থীদের ফেল করিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এছাড়া এক অভিভাবক অভিযোগ করেন, কয়েকজন পুরুষ শিক্ষক ছাত্রীদের শরীর ও পিঠে অযাচিতভাবে স্পর্শ করেন। এসব ঘটনায় মেয়েকে স্কুলে পাঠাতেও ভয় পান বলে জানান ওই অভিভাবক।

তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষকদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
Verified by MonsterInsights