রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
রাজ্যের সুন্দরবন বিষয়ক এবং ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের মন্ত্রী দীপঙ্কর জানা ও বিশিষ্ট ব্যাক্তিদের উপস্থিতে জলবায়ু পরিবর্তনের কারণে সংকটে সুন্দরবনের জীববৈচিত্র্য নিয়ে কাকদ্বীপে গুরুত্বপূর্ণ মিডিয়া ওয়ার্কশপ। নান্দাইলে প্রথমবার তারুণ্যের মহোৎসব: কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘’একসাথে গড়ি নান্দাইল ফাউন্ডেশন’’ শার্শার বেনাপোল সীমান্ত এলাকা থেকে ২০ কেজি গাঁজা ও চোরাচালান পণ্য জব্দ রাণীশংকৈলে ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার। চৌদ্দগ্রামে গ্রামভিত্তিক ডাবল এলইডি ফুটবল টুর্নামেন্টের ২০২৬ এর ফাইনাল খেলা। ডলারের প্রলোভনে ডেকে ডিবি পরিচয়ে নির্যাতন, ঠাকুরগাঁওয়ে গ্রেপ্তার -৩ ডেঙ্গু প্রতিরোধে মাঠে নেমেছে গাইবান্ধা জেলা প্রশাসন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধামইরহাটবাসীকে আলহাজ্ব মোঃ রুহুল আমিনের শুভেচ্ছা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত, দালাল চক্র রোধ ও অনিয়ম দূর করতে কঠোর নির্দেশ কটিয়াদী জামায়াতে ইসলামী সীরাত কনফারেন্স
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
গিলাতলা পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে বৃক্ষ বিতরণ ও রোপণ
/ ১৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৮:০৮ পূর্বাহ্ন

গিলাতলা পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে বৃক্ষ বিতরণ ও রোপণ

আরিফ হাসান গজনবী
রামপাল (বাগেরহাট) প্রতিনিধি:

পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বাগেরহাটের রামপাল উপজেলার ১১৬ নম্বর গিলাতলা পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে বিনামূল্যে গাছের চারা বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি শেখ সাগর আহমেদের ব্যক্তিগত উদ্যোগে বিদ্যালয়ের সকল শিক্ষার্থী ও শিক্ষকমণ্ডলীর মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণে কয়েকটি চারা রোপণ করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইলিয়াসের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল কুদ্দুস তালুকদার, রামপাল প্রেস ক্লাবের সহ-সভাপতি মো. আরিফ হাসান গজনবী, সাংগঠনিক সম্পাদক শেখ মাসুম বিল্লাহ এবং তথ্য ও গবেষণা সম্পাদক মো. সোহানুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের শৈশব থেকেই গাছ লাগানো ও পরিবেশ সংরক্ষণের অভ্যাস গড়ে তোলার উদ্যোগ প্রশংসনীয়।
উদ্যোক্তা ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি শেখ সাগর আহমেদ বলেন, বিদ্যালয়ের পরিবেশ সুন্দর রাখা এবং শিক্ষার্থীদের পরিবেশবান্ধব নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
কর্মসূচিতে চারা বিতরণ ও অনুষ্ঠান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হ্যাপি বেগম, মঞ্জু বেগম ও রিনা বেগম এবং সহকারী শিক্ষক গোপি পাল।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিরা শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির কয়েকটি গাছের চারা রোপণ করেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
Verified by MonsterInsights