রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
রংপুর রেঞ্জ ডিআইজি জনাব মোহাম্মদ আবদুল মাবুদ-বিপিএম মহোদয়ের ঠাকুরগাঁও জেলা সফরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও সুশীল সমাজের সঙ্গে মতবিনিময়ঃ নীলফামারীতে জামায়াতের জনসভা ইটাখোলা ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষণা গোলাম রব্বানীকে জবির নোঙ্গর বাসে আগুন মাদকবিরোধী গণসমাবেশে সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু_এমপি. সরকারের জনকল্যাণমুখী কর্মকাণ্ডের প্রচার ও জনসম্পৃক্ততামূলক মতবিনিময় সভা। সুন্দরবন লাগোয়া কুলতলীতে সাংবাদিকদের সম্মান জানিয়ে নজির গড়ল মহিলা পরিচালিত দুর্গাপুজো কমিটি ভূরুঙ্গামারীতে পুলিশের ওপর হামলা, আসামি ছিনতাইয়ের চেষ্টা: গ্রেপ্তার ৩ সুন্দরবন লাগোয়া কুলতলীতে সাংবাদিকদের সম্মান জানিয়ে নজির গড়ল মহিলা পরিচালিত দুর্গাপুজো কমিটি নেত্রকোনার মোহনগঞ্জে রামকৃষ্ণ মন্দিরের পাশে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত শরীয়তপুরে মা ইলিশ ক্রয়-বিক্রয় অপরাধে ২ জনের কারাদণ্ড
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
নেত্রকোনায় রংপুরের হত্যাকাণ্ডের প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন
/ ২২ Time View
Update : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ৪:১৯ পূর্বাহ্ন

নেত্রকোনায় রংপুরের হত্যাকাণ্ডের প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন

সাগর আহমেদ জজ,,
(নেত্রকোনা) প্রতিনিধি:
রংপুরে সংঘটিত হত্যাকাণ্ড এবং দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়া সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে নেত্রকোনার পূর্বধলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) সকাল ১১টায় পূর্বধলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দিকনির্দেশনায় এবং পূর্বধলা উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, পূর্বধলা উপজেলা শাখার সভাপতি তরুণ কুমার রায়ের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সহসভাপতি জীবন কৃষ্ণ দে, সাধারণ সম্পাদক সনজিত চন্দ্র কর, সাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ রায় চৌধুরী, সম্মানিত সদস্য দীপক কুমার সরকার, চন্দন কুমার দাস, লিটন সাহা, দিলীপ পাল, উৎপল সেন, বিকাশ ঘোষ ও চণ্ডীচরণ দাসসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।
মানববন্ধনে বক্তারা রংপুরে সংঘটিত হত্যাকাণ্ডসহ দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া সাম্প্রদায়িক সহিংসতা ও সব ধরনের হিংস্রতার তীব্র নিন্দা জানান। একই সঙ্গে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সমাজে সার্বজনীন সম্প্রীতি, শান্তি ও নিরাপদ পরিবেশ গড়ে তোলার জোর দাবি জানান।
মানববন্ধনে স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights