সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:৫১ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
রূপগঞ্জে বয়লার বিস্ফোরণে দগ্ধ ২ শ্রমিক বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধামইরহাট উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুর রউফের শুভেচ্ছা নিজপাড়ায় সিরাতুন্নবী ﷺ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রাম জেলা পরিষদে এডিপির প্রায় ৩ কোটি টাকার বরাদ্দপত্র বিতরণ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সীতাকুন্ড হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি রতন কুমার নাথের পক্ষ থেকে নেতাকর্মীদের শুভেচ্ছা প্রদান। রূপগঞ্জে সিটি গ্রুপের অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ গোবিন্দগঞ্জে কাটাখালী ও নলেয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ BMCCI’র নতুন বোর্ডে পরিচালক নির্বাচিত হলেন ডা. লকিয়ত উল্যাহ ইরতা গ্রামে কিশোর গ্যাংয়ের উৎপাতের অভিযোগ এলাকাবাসী। মাদক ও কিশোর অপরাধ প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়িতে কায়কোবাদ, পরিবারের পাশে থাকার আশ্বাস
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
শার্শার বেনাপোল সীমান্ত এলাকা থেকে ২০ কেজি গাঁজা ও চোরাচালান পণ্য জব্দ
/ ৯ Time View
Update : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

শার্শার বেনাপোল সীমান্ত এলাকা থেকে ২০ কেজি গাঁজা ও চোরাচালান পণ্য জব্দ

জাকির হোসেন, বেনাপোল(শার্শা)প্রতিনিধি:
যশোরের বেনাপোল সীমান্তে অভিযান পরিচালনা করে মাদক ও চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

শনিবার (২৯ আগস্ট ২০২৬) দিনব্যাপী বিজিবি এর বেনাপোল ও শিকারপুর বিওপি এবং বেনাপোল আইসিপির টহলদল কর্তৃক সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ২০ কেজি গাঁজা, ৩৫টি শাড়ী, ২টি কম্বল, ২৮ প্যাকেট ফুসকা, ২.৫ কেজি জিরা, ১.৫ কেজি কিসমিস, ৩ প্যাকেট সনপাপড়ী এবং ১৭৯টি কসমেটিক্স সামগ্রী আটক করে।

আটককৃত মালামালের মূল্য ৫,২৬,০০০/-(পাচঁ লক্ষ ছাব্বিশ হাজার) টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।

সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে বলে জানান বিজিবি কর্মকর্তা।

তাং ২৯/০৮/২০২৬ ইং
প্রেরক,
মোঃ জাকির হোসেন
বেনাপোল,শার্শা,যশোর।
মোবাইল নং:-০১৭২৪-৭৮৪৮৬৬.

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights