বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
ভিওডি বাংলার ২য় বর্ষপূর্তি উপলক্ষে কুড়িগ্রামে শুভেচ্ছা ও আলোচনা সভা বোচাগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পাল। কুষ্টিয়া ভেড়ামারা বিএনপি ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। কুষ্টিয়া ভেড়ামারাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন। ‎জনপ্রিয়তার শীর্ষে বেলকুচি ধুকুরিয়াবেড়া ইউনিয়নে বিএনপিদলীয় মনোনয়ন প্রত্যাশী ইলিয়াস হোসেন, শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে সীতাকুণ্ডে বর্ণাঢ্য শোভাযাত্রা সনাতনী ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে অংশগ্রহণের আহ্বান রতন কুমার নাথের। শার্শায় দুই শিশুসন্তানকে হত্যা পর,বাবার আত্মহত্যা মানবিকতার দৃষ্টান্ত জুলাই যোদ্ধা রাসেল, পাশে দাঁড়ালেন অসুস্থ মোশাররফের 🏍️ ইএম মেহেদী হাসানের নেতৃত্বে আমদিয়া ইউনিয়নে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা। পাঁচ বছরেও স্থায়ী জনবল নেই, স্বজনপ্রীতির অভিযোগ কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
ইরতা গ্রামে কিশোর গ্যাংয়ের উৎপাতের অভিযোগ এলাকাবাসী। মাদক ও কিশোর অপরাধ প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি
/ ৫৬ Time View
Update : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ৮:৪৩ পূর্বাহ্ন

ইরতা গ্রামে কিশোর গ্যাংয়ের উৎপাতের অভিযোগ এলাকাবাসী।
মাদক ও কিশোর অপরাধ প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি
মো : শাকিল হোসেন শওকত নাগরপুর প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইরতা গ্রামে কিশোর গ্যাংয়ের কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, কাওসার নামে এক কিশোরের নেতৃত্বে একটি গ্রুপ এলাকায় নানা ধরনের অপকর্মে জড়িয়ে পড়ছে। এতে এলাকার শান্তিপূর্ণ পরিবেশ ও কিশোর-তরুণদের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
স্থানীয়দের দাবি, কাওসারের বিরুদ্ধে বিভিন্ন সময় নানা অভিযোগ ওঠায় তাকে সহবতপুর উচ্চ বিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছিল। এ ছাড়া তাকে নিয়ে স্থানীয়ভাবে বিচার-সালিশও হয়েছে বলে জানান তারা। তবে এসব পদক্ষেপের পরও পরিস্থিতির কাঙ্ক্ষিত পরিবর্তন হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর।
এলাকাবাসীর আরও অভিযোগ, ওই গ্রুপের সদস্যদের বিরুদ্ধে মাদক সেবনসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে ইরতা গ্রামে আবুল নামে এক ব্যক্তিকে কেন্দ্র করে কিশোরদের একটি দলের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে বিষয়টি বড় ধরনের বিরোধে রূপ নেয় এবং এ ঘটনায় মামলা পর্যন্ত গড়িয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
এলাকাবাসীর প্রশ্ন বারবার অভিযোগ ও সালিশের পরও যদি পরিস্থিতির উন্নতি না হয়, তাহলে কিশোর গ্যাং ও মাদকের বিস্তার ঠেকাতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি এবং অভিভাবকদের আরও কার্যকর ভূমিকা কি প্রয়োজন নয়?
স্থানীয়দের দাবি, কিশোরদের অপরাধের পথে যাওয়া ঠেকাতে দ্রুত তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করতে হবে। অভিযোগ সত্য প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে এবং একই সঙ্গে কিশোরদের পুনর্বাসন ও সঠিক পথে ফেরানোর উদ্যোগও নিতে হবে।
এলাকাবাসীর প্রত্যয় ইরতা গ্রামে কিশোর গ্যাং, মাদক ও সন্ত্রাসের কোনো স্থান হবে না।
কিশোর গ্যাং থাকবে না, মাদক-সন্ত্রাস চলবে না।
ইরতা হবে শান্তির গ্রাম, নিরাপদ হবে প্রতিটি প্রাণ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights