বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
ভিওডি বাংলার ২য় বর্ষপূর্তি উপলক্ষে কুড়িগ্রামে শুভেচ্ছা ও আলোচনা সভা বোচাগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পাল। কুষ্টিয়া ভেড়ামারা বিএনপি ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। কুষ্টিয়া ভেড়ামারাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন। ‎জনপ্রিয়তার শীর্ষে বেলকুচি ধুকুরিয়াবেড়া ইউনিয়নে বিএনপিদলীয় মনোনয়ন প্রত্যাশী ইলিয়াস হোসেন, শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে সীতাকুণ্ডে বর্ণাঢ্য শোভাযাত্রা সনাতনী ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে অংশগ্রহণের আহ্বান রতন কুমার নাথের। শার্শায় দুই শিশুসন্তানকে হত্যা পর,বাবার আত্মহত্যা মানবিকতার দৃষ্টান্ত জুলাই যোদ্ধা রাসেল, পাশে দাঁড়ালেন অসুস্থ মোশাররফের 🏍️ ইএম মেহেদী হাসানের নেতৃত্বে আমদিয়া ইউনিয়নে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা। পাঁচ বছরেও স্থায়ী জনবল নেই, স্বজনপ্রীতির অভিযোগ কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
কুড়িগ্রাম জেলা পরিষদে এডিপির প্রায় ৩ কোটি টাকার বরাদ্দপত্র বিতরণ
/ ১৩ Time View
Update : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ৮:৫৪ পূর্বাহ্ন

কুড়িগ্রাম জেলা পরিষদে এডিপির প্রায় ৩ কোটি টাকার বরাদ্দপত্র বিতরণ
মোঃ জাফর আহমদ কুড়িগ্রাম জেলা সংবাদদাতা | ৩০ আগস্ট ২০২৬
কুড়িগ্রাম জেলা পরিষদে ২০২৫-২০২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বিশেষ খাতের বিভিন্ন প্রকল্পে ২ কোটি ৯১ লাখ ৪৭ হাজার ৫০০ টাকার বরাদ্দপত্র বিতরণ করা হয়েছে।
রোববার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে জেলার নয়টি উপজেলার বিভিন্ন কবরস্থান, শ্মশান, মন্দির, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, পাঠাগারসহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সভাপতিদের হাতে এসব প্রকল্পের বরাদ্দপত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রকল্পের বরাদ্দপত্র বিতরণ করেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ফিরুজুল ইসলাম-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী মোঃ আবু তালহা, উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান মিজান, প্রধান সহকারী আনোয়ারুল কবিরসহ জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা।
জেলা পরিষদ সূত্রে জানা গেছে, এডিপির বিশেষ খাতের বরাদ্দের আওতায় জেলার নয়টি উপজেলার বিভিন্ন ধর্মীয়, শিক্ষা ও সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠানের উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করা হবে। বরাদ্দের অর্থ সংশ্লিষ্ট প্রকল্পে যথাযথভাবে ব্যবহারের মাধ্যমে স্থানীয় পর্যায়ে এসব প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্য রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights