শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
পীরডাঙ্গী গোরস্থান;ইতিহাসের মর্যাদা নাকি অবহেলার ময়লার স্তূপ? নোয়াখালীর সোনাইমুড়ীতে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ‎কুমিল্লায় জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ তিন বছর ধরে ঘরে অবরুদ্ধ বৃদ্ধ বাবা, স্ত্রীর জানাজায় যেতে দিল না ছেলে বৈধ ইজারাদার, বালি ব্যবসায়ী, নৌকার মাঝি-মালিক ও শ্রমিকদের মানববন্ধন জঙ্গল সলিমপুরের আলীনগরে পথসভা: জনসাধারণের সঙ্গে মতবিনিময় করলেন পুলিশ সুপার মো. মাসুদ আলম জিয়া খাল খনন কাজ পরিদর্শন নারায়ণগঞ্জের অগ্নিকণ্যা আইভির একবছর পরে প্রত্যাবর্তনঃ নাসিমার হত্যাকারী সন্দেহে একজন এখন জেল হাজতেঃ ঠাকুর গাঁও জেলায় একজনের ঝুলন্ত লাশ উদ্ধারঃ
বিজ্ঞপ্তিঃ
ব্রেকি নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
_বরগুনায় বিশ্ব অটিজম ও সচেতনতা দিবস ২০২৬ পালিত_
/ ৫৬ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬, ৬:৫৬ অপরাহ্ন

_বরগুনায় বিশ্ব অটিজম ও সচেতনতা দিবস ২০২৬ পালিত_

মাহ্ফুজুর রহমান
বরগুনা প্রতিনিধি

_”অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, প্রতিটি জীবন মূল্যবান”_ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব অটিজম ও সচেতনতা দিবস ২০২৬ পালিত হয়েছে।

১৩ মে ২০২৬ খ্রি. তারিখে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়, বরগুনার আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র‍্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে জেলা পরিষদের সম্মানিত প্রশাসক জনাব নজরুল ইসলাম মোল্লা বলেন, অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুদের বিকাশে পরিবার ও সমাজের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। জেলা পরিষদ এদের কল্যাণে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ তাছলিমা আক্তার বলেন, অটিজম কোনো রোগ নয়, এটি স্নায়ুবিক বিকাশের একটি ভিন্নতা। সঠিক যত্ন ও প্রশিক্ষণ পেলে এরা সমাজের মূলধারায় অবদান রাখতে পারে। সরকারের পাশাপাশি বরগুনা জেলা প্রশাসনও তাদের শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছে।

আলোচনা সভা শেষে উপস্থিত অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশু ও তাদের পরিবারের সদস্যদের মাঝে শুকনা খাবার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা, সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশু ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights