শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
নেত্রকোনার পূর্বধলায় প্রযুক্তির ছোবল থেকে সন্তানকে বাঁচাতে দূরদর্শী উদ্যোগ নিলেন ওসি পটুয়াখালীতে ২৬ পুরিয়া হেরোইন সহ তিন জন মাদক কারবারি আটক। গাইবান্ধায় ব্র্যাক সিডের কর্মশালায় কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন: নড়াইলে ইউপি চেয়ারম্যান জামায়াত নেতা পাখি মোল্লার ওপর সন্ত্রাসী হামলা বীরগঞ্জে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ সাংবাদিকতা, মানবাধিকার ও রাজনীতিতে সক্রিয় মুখ: জামালপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় মোঃ শফিজল ইসলাম জবির ৩ শিক্ষার্থীর অনন্য অর্জন: যুক্তরাষ্ট্রে গবেষণাসহ পিএইচডি শেরপুরে ২৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করে র‍্যাব। বাউফলে প্রতিবন্ধী তিন ভাইয়ের পাশে বি এন পি নেতা সামুয়েল আহম্মেদ লেলিন। পটুয়াখালীতে ১০২ পিচ ইয়াবা ট্যাবলেট সহ নুরুজ্জামান মৃধা নামে এক মাদক কারবারি আটক।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকি নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
কুড়িগ্রাম পৌরসভার বেহাল চিত্রে ক্ষোভ সাবেক মেয়র আবু বকর সিদ্দিকের
/ ৪৪ Time View
Update : সোমবার, ১৮ মে, ২০২৬, ৯:১৯ পূর্বাহ্ন

কুড়িগ্রাম পৌরসভার বেহাল চিত্রে ক্ষোভ সাবেক মেয়র আবু বকর সিদ্দিকের
“মানুষের কষ্ট আর কতদিন? উন্নয়ন না হলে থেমে যাবে শহরের স্বাভাবিক জীবন”
মোঃ জাফর আহমেদ আহমেদ কুড়িগ্রাম জেলা সংবাদদাতাঃ
কুড়িগ্রাম পৌরসভা আজ যেন অবহেলা আর দুর্ভোগের এক নির্মম প্রতিচ্ছবি। ভাঙাচোরা সড়ক, ভয়াবহ জলাবদ্ধতা, অচল ড্রেনেজ ব্যবস্থা ও চারদিকে ময়লা-আবর্জনার স্তূপে অতিষ্ঠ হয়ে উঠেছে পৌরবাসীর জীবন। প্রতিদিন সীমাহীন ভোগান্তি নিয়ে চলাচল করছে সাধারণ মানুষ। এমন করুণ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন কুড়িগ্রাম পৌরসভার সাবেক মেয়র আবু বকর সিদ্দিক।
তিনি বলেন, “একসময় স্বপ্ন ছিল কুড়িগ্রাম পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরীতে রূপ দেওয়ার। কিন্তু আজ সেই শহরের মানুষকে সামান্য বৃষ্টিতেই হাঁটু পানিতে চলাচল করতে হচ্ছে। রাস্তার খানাখন্দ, ড্রেনের নোংরা পানি আর জলাবদ্ধতায় মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।”
শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বিশেষ করে হাটিপাড় কমল ব্যানার্জি উকিলের বাড়িরর পাশের গলি থেকে শুরু করে মরহুম মুখোপাধ্যায় বাড়ি পর্যন্ত ট্রেন এবং রাস্তার বেহাল অবস্থা তুলে ধরনে ৫নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ মাসুদ রানা বাবু ও আজাদ, গুরুত্বপূর্ণ সড়কগুলো দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। কোথাও জমে আছে দুর্গন্ধযুক্ত পানি, কোথাও ড্রেন উপচে রাস্তায় পড়ছে ময়লা। বাজার, অলিগলি ও শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে সৃষ্টি হয়েছে চরম অস্বাস্থ্যকর পরিবেশ। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন শিক্ষার্থী, ব্যবসায়ী, শ্রমজীবী ও সাধারণ পথচারীরা।
আবেগঘন কণ্ঠে সাবেক মেয়র আরও বলেন,
“পৌরসভা শুধু একটি প্রশাসনিক প্রতিষ্ঠান নয়, এটি লাখো মানুষের স্বপ্ন ও আশা-ভরসার জায়গা। নাগরিক সেবা নিশ্চিত না হলে উন্নয়নের বড় বড় কথা জনগণের কাছে মূল্যহীন হয়ে পড়ে। মানুষের কষ্ট দেখলে সত্যিই হৃদয় ভেঙে যায়।”
তিনি রাজনৈতিক বিভেদ ভুলে কুড়িগ্রামের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একইসঙ্গে দ্রুত সড়ক সংস্কার, কার্যকর ড্রেনেজ ব্যবস্থা চালু, জলাবদ্ধতা নিরসন এবং পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ দাবি করেন।
এদিকে পৌরবাসীর অভিযোগ, বছরের পর বছর অবহেলা, সমন্বয়হীনতা ও কার্যকর উদ্যোগের অভাবে কুড়িগ্রাম শহরের সৌন্দর্য ও স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তাদের দাবি—আর আশ্বাস নয়, এবার বাস্তব উন্নয়ন দেখতে চায় কুড়িগ্রামবাসী।
কারণ এই শহর শুধু ইট-পাথরের নয়, এটি মানুষের জীবন, স্বপ্ন আর ভালোবাসার শহর।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights