বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
লোহাজুরী ইউনিয়ন জামায়াতে ইসলামী সাবেক সভাপতি মুছলেহ উদ্দিন আফ্রাদের ইন্তেকাল নাগরিক মতামতেই গড়বে আধুনিক দিনাজপুর গোবিন্দগঞ্জে বাসা ভাড়ার কথা বলে প্রবেশ, গৃহবধূকে অজ্ঞান করে চুরির অভিযোগ জুলাই-আগস্টের শহীদদের কবর জিয়ারত করল ঢাকা জেলা উত্তর ছাত্রদল চট্টগ্রামের ত্রাস ডেভিড ইমন যশোরের ঝিকরগাছা থেকে গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ সাদুল্যাপুর উপজেলায় ধাপেরহাটে গভীর রাতে পুলিশের অভিযানে জুয়ার আসর থেকে ৬ জন গ্রেপ্তার মৎস্যসম্পদ রক্ষায় কুড়িগ্রামে জেলা প্রশাসনের সাঁড়াশি অভিযান, জব্দের পর আগুনে পুড়িয়ে ধ্বংস শতাধিক অবৈধ জাল নান্দাইলে লোডশেডিং সহনীয় মাত্রায়: তথ্য প্রতিমন্ত্রীর সহায়তায় মিলল ১৩ মেগাওয়াট অতিরিক্ত বিদ্যুৎ নাগরপুরকে বিদায় জানালেন ইউএনও, কৃতজ্ঞতা প্রকাশ করে আবেগঘন বার্তা
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
চৌদ্দগ্রামে মাদরাসা ছাত্রী নিয়ে শিক্ষক উধাও, থানায় অভিযোগ
/ ২২ Time View
Update : শনিবার, ২০ জুন, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

চৌদ্দগ্রামে মাদরাসা ছাত্রী নিয়ে শিক্ষক উধাও, থানায় অভিযোগ
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রামের গোপালনগরে দ্বিতীয়বারের মতো মাদরাসা ছাত্রীকে নিয়ে উধাও হয়েছে আলমগীর হোসেন নামের শিক্ষক। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ওই ছাত্রীর মা বাদি হয়ে থানায় শনিবার শিক্ষক ও তাঁর তিন সহযোগীর নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেছে।
অভিযোগে উল্লেখ করা হয়, শ্রীপুর ইউনিয়নের খেঁয়াইশ গ্রামের পনের বছর বয়সী আকাশী(ছদ্মনাম) গোপালনগর মহিলা আলিম মাদরাসার নবম শ্রেণীর ছাত্রী। ওই মাদরাসার নূরানী বিভাগের শিক্ষক পাশ^বর্তী নাঙ্গলকোট উপজেলার গোত্রশাল গ্রামের আবদুল খালেকের ছেলে আলমগীর হোসেন আকাশীকে দীর্ঘদিন ধরে ইভটিজিং ও প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। আকাশী তাঁর মাকে বিষয়টি অবহিত করলে তিনি মাদরাসার অপর দুই শিক্ষক ফজলুল হক ও খায়েরুল ইসলামের নিকট বিচার প্রার্থী হন। এতে ক্ষীপ্ত হয়ে গত বৃহস্পতিবার সকাল আনুমানিক নয়টায় আকাশী মাদরাসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পরবর্তীতে আকাশী বিকেলে মাদরাসা থেকে বাড়িতে ফিরে না যাওয়ায় চিহ্নিত হয়ে খোঁজখবর নিয়ে জানতে পারে, শিক্ষক আলমগীর হোসেন মাদরাসার সামনে থেকে আকাশীকে জোরপূর্বক সিএনজি অটোরিকশা যোগে তুলে নিয়ে যায়। এরপর শিক্ষক আলমগীর হোসেন ও ভিকটিম আকাশীর কোন খোঁজখবর পাওয়া যাচ্ছে না।
তবে স্থানীয় সূত্র বলছে, আকাশীকে এরআগেও একবার তুলে নিয়ে যায় শিক্ষক আলমগীর হোসেন। তখন কৌশলে পরিবারের সদস্যরা আকাশীকে উদ্ধার করে। এরপর আকাশীর পরিচিত এক বোনের কাছে শিক্ষক আলমগীর হোসেন কান্নাজড়িত কণ্ঠে বলা ২৩ সেকেন্ডের একটি ভিডিও পাঠান। ভিডিওতে বলেন-‘আপু, হেতোগো মেয়ে হেতোগো কাছে থাগ। শুধু হেতোগোরে কন আঁর লগে কদ্দুর কথা কইবেললেয়। নইলে শুধু হেতিরে একটু মোবাইল দিবেল লেই কন। আঁই হিতেরে আইনতান ন। হেতোগো কাছে থাগ, নইলে শুধু একটু মোবাইলটা দিবেল লেয়’।
অভিযোগের বিষয়ে বক্তব্য নিতে শিক্ষক আলমগীর হোসেনের ব্যবহৃত মুঠোফোন নাম্বারে বেশ কয়েকবার কল করলেও সেটি বন্ধ থাকায় সম্ভব হয়নি।
মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ আলম শনিবার বিকেলে বলেন, বিষয়টি শুনেছি। তবে এর আগে কোন ঘটনা ঘটেছে কিনা জানা নেই।
চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোছাইন বলেন, ‘তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে’।

তারিখ: ২০.০৬.২০২৬

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights