বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:১০ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
লোহাজুরী ইউনিয়ন জামায়াতে ইসলামী সাবেক সভাপতি মুছলেহ উদ্দিন আফ্রাদের ইন্তেকাল নাগরিক মতামতেই গড়বে আধুনিক দিনাজপুর গোবিন্দগঞ্জে বাসা ভাড়ার কথা বলে প্রবেশ, গৃহবধূকে অজ্ঞান করে চুরির অভিযোগ জুলাই-আগস্টের শহীদদের কবর জিয়ারত করল ঢাকা জেলা উত্তর ছাত্রদল চট্টগ্রামের ত্রাস ডেভিড ইমন যশোরের ঝিকরগাছা থেকে গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ সাদুল্যাপুর উপজেলায় ধাপেরহাটে গভীর রাতে পুলিশের অভিযানে জুয়ার আসর থেকে ৬ জন গ্রেপ্তার মৎস্যসম্পদ রক্ষায় কুড়িগ্রামে জেলা প্রশাসনের সাঁড়াশি অভিযান, জব্দের পর আগুনে পুড়িয়ে ধ্বংস শতাধিক অবৈধ জাল নান্দাইলে লোডশেডিং সহনীয় মাত্রায়: তথ্য প্রতিমন্ত্রীর সহায়তায় মিলল ১৩ মেগাওয়াট অতিরিক্ত বিদ্যুৎ নাগরপুরকে বিদায় জানালেন ইউএনও, কৃতজ্ঞতা প্রকাশ করে আবেগঘন বার্তা
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
রাজারহাটের পলাশপুরে নদীভাঙনের হাহাকার, দুর্গত মানুষের পাশে দাঁড়ালেন সোহেল হোসনাইন কায়কোবাদ
/ ২৯ Time View
Update : শনিবার, ২০ জুন, ২০২৬, ৬:২৯ অপরাহ্ন

রাজারহাটের পলাশপুরে নদীভাঙনের হাহাকার, দুর্গত মানুষের পাশে দাঁড়ালেন সোহেল হোসনাইন কায়কোবাদ
মোঃ জাফর আহমেদ কুড়িগ্রাম জেলা সংবাদদাতাঃ
কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নের পলাশপুর গ্রামে ভয়াবহ নদীভাঙনে দিশেহারা হয়ে পড়েছে শত শত পরিবার। একের পর এক বসতভিটা, ফসলি জমি আর জীবিকার শেষ সম্বল নদীগর্ভে বিলীন হওয়ায় চরম অনিশ্চয়তায় দিন কাটছে নদীপাড়ের মানুষের। এমন সংকটময় মুহূর্তে দুর্গত মানুষের খোঁজখবর নিতে সরেজমিনে নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।
পরিদর্শনকালে তিনি ভাঙনকবলিত এলাকার সার্বিক পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করেন এবং অসহায় নদীপাড়ের মানুষের সঙ্গে কথা বলে তাদের দুর্দশার চিত্র শুনে উদ্বেগ প্রকাশ করেন। বসতভিটা হারানোর আতঙ্কে থাকা পরিবারগুলোর কষ্টের কথা শুনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন তিনি।
এসময় তিনি বলেন, “নদীভাঙন শুধু মাটি কেড়ে নেয় না, এটি মানুষের স্বপ্ন, ভবিষ্যৎ আর বেঁচে থাকার শেষ আশ্রয়টুকুও ধ্বংস করে দেয়। ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নিতে হবে।”
পরিদর্শনের সময় রাজারহাট উপজেলা ও নাজিমখান ইউনিয়নের বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা স্থানীয় মানুষের দুর্ভোগ লাঘবে দ্রুত টেকসই বাঁধ নির্মাণসহ জরুরি সরকারি উদ্যোগের দাবি জানান।
নদীর ভয়াল গ্রাসে যখন পলাশপুরের মানুষ প্রতিদিন হারাচ্ছে তাদের স্বপ্ন আর নিরাপত্তা, তখন এলাকাবাসীর একটাই দাবি, অবিলম্বে স্থায়ী ব্যবস্থা নিয়ে নদীভাঙন রোধ করা হোক, বাঁচানো হোক অসহায় মানুষের জীবন ও ভবিষ্যৎ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights