
দীঘিরজান মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে এসএসসি ২০১১-১২ ব্যাচের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত।
*************************
নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি ।
দীঘিরজান মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ এসএসসি ব্যাচ ২০১১-১২ এর পক্ষ থেকে বিদ্যালয় চত্বরে ২১ শে জুন সকাল ১০ ঘটিকায় বিভিন্ন জাতের ফলজ বৃক্ষ ( জাম, জলপাই, কামরাঙা, থাই-ছবেদা, আমলকী, থাই-বাতাবি) ইত্যাদি বৃক্ষরোপন করা হয়েছে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দীঘিরজান মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক বাবু পলাশ কুমার মন্ডল, সহকারী শিক্ষকবৃন্দ, দীঘিরজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু দিলীপ কুমার সিকদার ও সহকারী শিক্ষকবৃন্দ, বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক সদস্যবৃন্দ, বাজার বনিক সমিতির সদস্যবৃন্দ, এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এই সময় উপস্থিত ছিলেন ।
তরীকুল ইসলাম সৌরভ
নাজিরপুর পিরোজপুর প্রতিনিধি
মোবাইল: 01650079805





