বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:০৩ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
লোহাজুরী ইউনিয়ন জামায়াতে ইসলামী সাবেক সভাপতি মুছলেহ উদ্দিন আফ্রাদের ইন্তেকাল নাগরিক মতামতেই গড়বে আধুনিক দিনাজপুর গোবিন্দগঞ্জে বাসা ভাড়ার কথা বলে প্রবেশ, গৃহবধূকে অজ্ঞান করে চুরির অভিযোগ জুলাই-আগস্টের শহীদদের কবর জিয়ারত করল ঢাকা জেলা উত্তর ছাত্রদল চট্টগ্রামের ত্রাস ডেভিড ইমন যশোরের ঝিকরগাছা থেকে গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ সাদুল্যাপুর উপজেলায় ধাপেরহাটে গভীর রাতে পুলিশের অভিযানে জুয়ার আসর থেকে ৬ জন গ্রেপ্তার মৎস্যসম্পদ রক্ষায় কুড়িগ্রামে জেলা প্রশাসনের সাঁড়াশি অভিযান, জব্দের পর আগুনে পুড়িয়ে ধ্বংস শতাধিক অবৈধ জাল নান্দাইলে লোডশেডিং সহনীয় মাত্রায়: তথ্য প্রতিমন্ত্রীর সহায়তায় মিলল ১৩ মেগাওয়াট অতিরিক্ত বিদ্যুৎ নাগরপুরকে বিদায় জানালেন ইউএনও, কৃতজ্ঞতা প্রকাশ করে আবেগঘন বার্তা
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
কটিয়াদীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহীদ দিবস পালিত
/ ৪৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৯:১৮ পূর্বাহ্ন

কটিয়াদীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহীদ দিবস পালিত
স্টাফ রিপোর্টার

কিশোরগঞ্জের কটিয়াদীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আফরোজ মারলিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাঁদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক লাবনী আক্তার তারানা, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, সাংবাদিক নাইম ইসলাম ও রুবেল, জুলাই যোদ্ধা আফজল হুসাইন, জহিরুল ইসলাম এবং সাইফুল ইসলামসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ জাতির স্বাধীনতা, গণতন্ত্র ও ন্যায়বিচারের সংগ্রামে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। তাঁদের স্মৃতি সংরক্ষণ এবং চেতনাকে ধারণ করে বৈষম্যহীন, মানবিক ও উন্নত রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, জুলাই যোদ্ধা, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। আলোচনা সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Verified by MonsterInsights