শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
লোহাজুরী ইউনিয়ন জামায়াতে ইসলামী সাবেক সভাপতি মুছলেহ উদ্দিন আফ্রাদের ইন্তেকাল নাগরিক মতামতেই গড়বে আধুনিক দিনাজপুর গোবিন্দগঞ্জে বাসা ভাড়ার কথা বলে প্রবেশ, গৃহবধূকে অজ্ঞান করে চুরির অভিযোগ জুলাই-আগস্টের শহীদদের কবর জিয়ারত করল ঢাকা জেলা উত্তর ছাত্রদল চট্টগ্রামের ত্রাস ডেভিড ইমন যশোরের ঝিকরগাছা থেকে গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ সাদুল্যাপুর উপজেলায় ধাপেরহাটে গভীর রাতে পুলিশের অভিযানে জুয়ার আসর থেকে ৬ জন গ্রেপ্তার মৎস্যসম্পদ রক্ষায় কুড়িগ্রামে জেলা প্রশাসনের সাঁড়াশি অভিযান, জব্দের পর আগুনে পুড়িয়ে ধ্বংস শতাধিক অবৈধ জাল নান্দাইলে লোডশেডিং সহনীয় মাত্রায়: তথ্য প্রতিমন্ত্রীর সহায়তায় মিলল ১৩ মেগাওয়াট অতিরিক্ত বিদ্যুৎ নাগরপুরকে বিদায় জানালেন ইউএনও, কৃতজ্ঞতা প্রকাশ করে আবেগঘন বার্তা
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
কালিয়াকৈরে এক কবরস্থান থেকে ৮ টি কঙ্কাল চুরি, এলাকায় আতঙ্ক বিরাজ
/ ৩১ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

কালিয়াকৈরে এক কবরস্থান থেকে ৮ টি কঙ্কাল চুরি, এলাকায় আতঙ্ক বিরাজ

মোঃ ইমরান হোসেন, স্টাফ রিপোর্টার

গাজীপুরের কালিয়াকৈরে টেকিবাড়ি চাঁদপুর এলাকার একটি কবরস্থান থেকে ৮ টি কঙ্কাল চুরির ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকালে কবরস্থানের পরিচ্ছন্নতাকর্মীরা আগাছা পরিষ্কার করতে গিয়ে একাধিক কবর খোঁড়া অবস্থায় দেখতে পান এবং কবরগুলোর ভেতর থেকে কঙ্কালগুলো উধাও।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সূত্রাপুর ইউনিয়নের টেকিবাড়ী চাঁদপুর বুধবার ১৫ জুলাই রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা কবরস্থানে প্রবেশ করে ৮ টি কবর খুঁড়ে কঙ্কালগুলো নিয়ে যায়। সকালে বিষয়টি জানাজানি হলে আশপাশের এলাকা থেকে শত শত মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। রহস্যজনক এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। কঙ্কাল চুরির পেছনের উদ্দেশ্য উদঘাটন এবং দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। পরে স্থানীয়ভাবে খালি হয়ে যাওয়া কবরগুলো পুনরায় মাটি দিয়ে ভরাট করে দেন।

এ ব্যাপারে স্থানীয় ওয়ার্ড মেম্বার মোঃ আজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, কবরস্থান থেকে ৮ টি মরদেহের কঙ্কাল চুরি হয়েছে। প্রাথমিকভাবে এদের পাঁচজন মরদেহের পরিচয় জানা গেছে। এদের মধ্যে সিদ্দিকুর রহমান, ছবদের আলীর মেয়ে, নববেছ আলীর স্ত্রী, মোকছেদের স্ত্রী, হযরত আলীর মা। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কারা এবং কী উদ্দেশ্যে কঙ্কালগুলো চুরি করেছে, তা উদঘাটনে পুলিশ কাজ করছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Verified by MonsterInsights