
শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার খড়িয়া কাজিরচর ইউনিয়নের গড়পাড়া গ্রামে ক্ষতিগ্রস্ত মাঝে সামগ্রী বিতরণ,
স্টাফ রিপোর্টার মাসুদুর।
ও দুর্ভোগে পড়া পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন, শেরপুর।
গতকাল জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, শেরপুর, মিজ্ ফরিদা ইয়াসমিন ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিনে পরিদর্শন করেন এবং দুর্গত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। তিনি ক্ষতিগ্রস্তদের দুর্ভোগ মনোযোগসহকারে শোনেন এবং তাদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার আশ্বাস প্রদান করেন। পরিদর্শন শেষে তিনি মানবিক সহায়তা হিসেবে ২৫টি পরিবারের মাঝে শুকনো খাবার এবং ২০টি পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেন।
এ সময় জেলা প্রশাসক বলেন,
“প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় রয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে জেলা প্রশাসন সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে।”





